• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজধানীর সিরাজ ছাত্রীনিবাসে ককটেল নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেলেন হলের শিক্ষার্থীরা দক্ষিণ সুরমায় চুরি-ছিনতাইয়ের উপদ্রব: নেপথ্যে অনলাইন জুয়া ও মাদক, আতঙ্কে এলাকাবাসী বন্দরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শেখ হাসিনার মৃত্যুর গুজবে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম, যা জানা গেল ফ্যাক্টচেকে এক দশকে বরিশালে অর্থনৈতিক ইউনিট বেড়েছে ৬২.২৭ শতাংশ জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ *সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণে ৫৭ বিজিবি* পিরোজপুরে ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ৫০০ বছরের প্রাচীন বটগাছ রক্ষায় ময়েনপুরবাসীর ঐতিহাসিক লড়াই আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

মোরশেদা বেগম উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মোহাম্মদ আসাদুজ্জামান মনিরকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আজ্ঞাপুর আছমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি

Reporter Name / ২৭৯ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

মোঃ শাহজাহান বাশার
ঐতিহ্যবাহী মোরশেদা বেগম উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মোহাম্মদ আসাদুজ্জামান মনিরকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আজ্ঞাপুর আছমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, ২ নং বাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি এবং মোরশেদা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এমদাদুল হক পলাশ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন শুধু পরিচালনা কমিটির একার দায়িত্ব নয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় সচেতন সমাজের সম্মিলিত অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমেই একটি বিদ্যালয় আদর্শ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হতে পারে।

তিনি নবগঠিত এডহক কমিটির সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান মনিরের দৃষ্টি আকর্ষণ করে বিদ্যালয়ের শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিক পরিবেশ উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বারোপ করেন। এর মধ্যে রয়েছে— শিক্ষকদের সময়মতো বিদ্যালয়ে উপস্থিতি ও সময়ানুবর্তিতা নিশ্চিত করা, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানের পাশাপাশি শৃঙ্খলাবোধ গড়ে তোলা, বিশেষ প্রয়োজন ছাড়া বিদ্যালয়ে মোবাইল ফোন ব্যবহার নিরুৎসাহিত করা এবং ক্যাম্পাসে ধূমপান, তামাকজাত দ্রব্য ও মাদক সম্পূর্ণ নিষিদ্ধ নিশ্চিত করা।

তিনি আরও বলেন, বিদ্যালয়ে নিয়মিত অ্যাসেম্বলি, জাতীয় সংগীত, শপথ পাঠ ও নৈতিক শিক্ষা বিষয়ক সংক্ষিপ্ত আলোচনা চালু রাখা, দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত পাঠদানের ব্যবস্থা করা, শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে নিয়মিত মতবিনিময় সভার আয়োজন এবং খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রম সম্প্রসারণ সময়ের দাবি।

এছাড়া বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা, বিদ্যালয়ের দোকানপাটে অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে চলা, ছুটির পর শিক্ষার্থীদের দ্রুত নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসঙ্গ উল্লেখ করে এমদাদুল হক পলাশ বলেন, ছেলেদের জন্য যোহরের নামাজ জামাতে আদায়ের সুযোগ ও প্রয়োজনীয় তদারকি শিক্ষার্থীদের নৈতিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে তিনি অভিভাবকদের প্রতি সন্তানদের পড়াশোনা, উপস্থিতি ও আচরণের বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি বলেন,
“আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঐতিহ্যবাহী মোরশেদা বেগম উচ্চ বিদ্যালয়কে একটি আদর্শ, শৃঙ্খলাবদ্ধ ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। আমি বিশ্বাস করি, নবগঠিত এডহক কমিটির নেতৃত্বে বিদ্যালয়টি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এ লক্ষ্য বাস্তবায়নে আমরা সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখব।”

স্থানীয় শিক্ষানুরাগীরা মনে করছেন, বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং সুশৃঙ্খল শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এমন গঠনমূলক পরামর্শ ও সম্মিলিত উদ্যোগ ভবিষ্যতে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd