• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বিজয়নগরে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রবাসী বিএনপি নেতাদের জেলা পর্যায়ের সমমর্যাদা দেওয়ার দাবি মোরশেদা বেগম উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মোহাম্মদ আসাদুজ্জামান মনিরকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন আজ্ঞাপুর আছমত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি দৈনিক জনতার মতামতের উপদেষ্টা হিসেবে মনোনীত হলেন দৈনিক যুগান্তর বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক রিয়াদুল ইসলাম জামাল ‘তানোরের বিদ্যালয় গুলো থেকে ঝরে পড়া, বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত উপজেলা ঘোষণা বুড়িচং ব্রাহ্মণপাড়া বন্ধু সেবা সংগঠনের উদ্যোগে চারাগাছ বিতরণ সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ (শামীম)( বিপিএম মোল্লাহাট থানা পুলিশের সহযোগিতায় পরিবারের কাছে ফিরল হারিয়ে যাওয়া প্রতিবন্ধী শিশু ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হত্যা: দীর্ঘ চারমাস পর এজহারভূক্ত ২ আসামি গ্রেপ্তার আসন্ন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে: চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা আলহাজ্ব মাহমুদ হাসান সোহেলের

বিজয়নগরে ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিশেষ অভিযানে ৮০ পিস ইয়াবাসহ মো. মিন্টু মিয়া (৪৫) নামে এক কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার আওতাধীন আউলিয়া বাজার তদন্ত কেন্দ্র পুলিশের একটি দল উপজেলার ১০নং পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা (রাজবাড়ি) এলাকায় অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহভাজন মো. মিন্টু মিয়াকে আটক করে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ইয়াবাগুলো আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়।

গ্রেপ্তার মিন্টু মিয়া বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্তকে আদালতে সোপর্দসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে সাধারণ জনগণের সহযোগিতা কামনা করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd