• শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই: এম. মাসুদুর রহমান মাসুদ কালিগঞ্জের ঢেবঢেবী নামাচর জান্নাতুল ফেরদৌস মাদ্রাসায় ১ হাজার ইট উপহার দিলেন (হাজী সোহেল) বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনিরুল ইসলাম মনি পত্নীতলায় বাংলাদেশ প্রেসক্লাবের মাসিক সভা ও আলোচনা অনুষ্ঠিত পাঁচবিবি সীমান্তে ১৬০ বোতল ভারতীয় উইনক্রিক্স কফ সিরাপ আটক নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন ধামইরহাটে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার! মাগুরা মঘি ইউনিয়ন বড়খড়ি সড়কের নির্মাণ কাজে তথ্য সংগ্রহ করতে গেলেতথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের উপর অতর্কিত হামলা,

পত্নীতলায় বাংলাদেশ প্রেসক্লাবের মাসিক সভা ও আলোচনা অনুষ্ঠিত

Reporter Name / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

মোকছেদুল ইসলাম

জেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার মাসিক সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় অনুষ্ঠিত এ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, ঐক্য সুদৃঢ় করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার সভাপতি মোঃ মোকছেদুল ইসলাম। সভাটি সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব রিজওয়ান হোসেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোকছেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সোহানুর ইসলাম সোহান, মেহেদি হাসান এবং বাংলাদেশ প্রেসক্লাবের সহসভাপতি জাকির হোসেন ও মিলন শাহ।
এ ছাড়াও সভায় রুপল হোসেনসহ বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা উপজেলা শাখার সকল সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন এবং সাংগঠনিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও উন্নয়নমুখী করার বিষয়ে মতবিনিময় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd