• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে পুলিশের ৫ ঘণ্টার চিরুনি অভিযান, কিশোর গ্যাং ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৬০ সিলেটে ১৬৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত: রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদের দায়িত্ব গ্রহণ এবং পুলিশ সুপার নাঈমুল হাছানকে বিদায় তানোরে রোপা আমনের ভরা মৌসুমে তীব্র সার সংকট, সরকারি দামে মিলছে না ডিএপি ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বুড়িচংয়ে গাউসিয়া কমিটির নানা কর্মসূচি বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত,মোঃ আরিফুর রহমান সভাপতি মোঃ জহির রায়হান ,সাধারণ সম্পাদক নির্বাচিত মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিলেট-ঢাকা মহাসড়কে ১৫ দিনে ১৯ জনের মৃত্যু নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা,

Reporter Name / ৭২৬ Time View
Update : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

মোঃ শাহজাহান বাশার,

সিনিয়র স্টাফ রিপোর্টার:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা ও ভাঙচুর চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দেশ-বিদেশের সাধারণ মানুষ। একই সঙ্গে বিব্রতকর অবস্থায় পড়েছে বাংলাদেশ সরকারও।

জেনেভা কনভেনশন অনুযায়ী স্বাগতিক রাষ্ট্রকে যে কোনো দেশের কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যুক্তরাষ্ট্র সরকারের।

এদিকে, এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সিনিয়র সচিব পদমর্যাদার কূটনীতিক মুশফিকুল ফজল আনসারী। তিনি হামলার ঘটনায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী লেখেন, “নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগ সমর্থিত কতিপয় দুষ্কৃতিকারী হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। অবিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি। আমি বিশ্বাস করি, যুক্তরাষ্ট্রে আমাদের সহকর্মীরা বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।”

স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মতে, একটি কূটনৈতিক স্থাপনায় রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এ ধরনের হামলা কেবল দেশের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করেনি, বরং বিদেশে বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তা ও মর্যাদাকেও হুমকির মুখে ফেলেছে।

ঘটনার পর যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিকরা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন বলে জানা গেছে। তবে, হামলায় কারা জড়িত এবং কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd