• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক সাইফুর রহমান দুলাল ​ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার স্বর্নালংকার হাতিয়ে নিল প্রতারক চক্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর — প্রতিমন্ত্রী সোহেল মনজুর নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

দৌলতখানের পত্রিকা বিক্রেতাকে বাড়ি যাওয়ার পথে বাধা দিচ্ছে প্রবাসী পরিবার

Reporter Name / ৩৫৬ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

মো, মাকছুদুর রহমান পাটোয়ারী,
দৌলতখান ভোলা প্রতিনিধি
ভোলার দৌলতখানে জাতীয় ও স্থানীয় পত্রিকা বিক্রেতার বাড়ি ঢোকার পথে বাধা এমনকি হুমকি ধামকি দিয়ে যাচ্ছে একই বাড়ির প্রভাবশালী প্রবাসী পরিবার। জমিজমার বিরোধকে কেন্দ্র করে প্রবাসী পরিবার ওই পথ ব্যবহার করার জন্য ২ লাখ টাকা দাবি করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার ৮ নং ওয়ার্ড গুপ্তমুন্সি ফেতু কবিরাজ বাড়িতে।
জানা যায়, ফেতু কবিরাজ পরিবার বাড়িতে ঢোকার পথের ওই জায়গাটি সম্মিলিতভাবে পূর্ব পুরুষ মান্ধাতার আমল থেকেই ব্যবহার করে আসছেন। বাড়িতে ঢোকার পথে বাধা দেয়া ও জমাজমির বিষয়টি মীমাংসার জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শালিস মীমাংসার মাধ্যমে ফায়সালা করলেও তারা তা মানছে না।

পত্রিকা বিক্রেতা রিয়াজ জানায়, আমাকে প্রতিনিয়ত বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছে প্রবাসী প্রভাবশালী ইসমাইলের পরিবার। বাড়ি ঢোকার পথ রোধ করে প্রবাসী ইসমাইলের স্ত্রী লিমা বেগম, স্বপন মাতব্বর স্ত্রী নুরনাহারসহ ৮ থেকে ১০ জন দা বডি ও লাঠিসোঁটা নিয়ে পথ রোধ করে। বাড়ি ঢোকার পথের জমির মালিক দাবি করে তারা বাড়ির সীমানার পথ বন্ধ করে বাউন্ডারি দিয়েছে। আমাদেরকে বাড়িতে ঢুকতে দেয়ালের বাহিরের পথও ব্যবহার করতে দিচ্ছে না তারা।
বিগত তিন বছর ধরে জমাজমির বিরোধে বাড়িতে ঢোকার পথকে কেন্দ্র করে তারা ইতো পূর্বে আমার মা জোসনা বেগম, মামি কুলসুম বেগম এবং জান্নাত বেগমকেও কুপিয়ে জখম করেছে। এ ঘটনায় আমাদের অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে এসে বাড়ি প্রবেশের পথে বাউন্ডারির কাজ বন্ধ রাখতে বললেও তারা তা উপেক্ষা করে বাউন্ডারি দিয়েছে। আমাদেরকে বাড়ি থেকে উচ্ছেদের জন্য পরিকল্পিতভাবে তারা নতুন নতুন ফন্দি করছে। প্রতিবাদ করলে আমাদের বিরুদ্ধে মামলার করার হুমকি দিয়ে আসছেন তারা।
এ ব্যাপারে প্রবাসী ইসমাইলের স্ত্রী লিমা বেগমের মোবাইল নম্বর না পাওয়ায় তার সাথে যোগাযোগ করা যায়নি।
স্থানীয় বিএনপি নেতা আবদুল মালেক জানান, সালিশ মীমাংসার সিদ্ধান্তে
প্রবাসী ইসমাইলের সীমানায় দেয়াল দেয়া হয়েছে। বাউন্ডারীর বাহিরে যাতায়াতের পথে বাধা দেয়ার কথা না। বিষয়টি আমার জানা নেই।

মো, মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান, ভোলা।
৮ অক্টোবর ২০২৫,
০১৬১৬৬৬৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd