• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নাগেশ্বরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন গণসংহতি আন্দোলনের কুড়িগ্রাম জেলা আহ্বায়ক সাইফুর রহমান দুলাল ​ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিধবার স্বর্নালংকার হাতিয়ে নিল প্রতারক চক্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি রক্ষায় সরকার বদ্ধপরিকর — প্রতিমন্ত্রী সোহেল মনজুর নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী বিতরণ কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন –

তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান: অবৈধ সংযোগ উচ্ছেদ ও কোটি টাকা জরিমানা আদায়

Reporter Name / ৫২৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মোঃ শাহজাহান বাশার,

সিনিয়র স্টাফ রিপোর্টার

ঢাকা, ১৯ আগস্ট (মঙ্গলবার): তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি চলমান অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও জরিমানা আদায় করেছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ১৮ আগস্ট (সোমবার) দেশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে।

জনাব সিমন সরকার, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নেতৃত্বে চন্দ্রা, জোবিঅ-চন্দ্রা এলাকার সফিপুর, পশ্চিমপারা ও কালিয়াকৈর এলাকায় অভিযান পরিচালিত হয়। এতে আনুমানিক ২০টি বহুতল ভবন এবং ৫টি টিনসেড বাড়িতে ২৬০টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অনুমোদনের অতিরিক্ত চুলায় গ্যাস ব্যবহারের জন্য ৬ জন গ্রাহকের সংযোগও বিচ্ছিন্ন করা হয়। এ সময় ২৫০ ফুট লাইন পাইপ, ৪০ ফুট থ্রেড প্লাস্টিক পাইপ ও ৫টি অবৈধ রেগুলেটর অপসারণ করা হয়। অবৈধ ব্যবহারের দায়ে ১ জন ব্যবহারকারীর কাছ থেকে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জনাব মনিজা খাতুনের নেতৃত্বে বাউনিয়া ও তুরাগ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। M/S Tex World Food Dyeing ও এস এম ওয়াশিং প্ল্যান্টে অবৈধভাবে বানিজ্যিক উদ্দেশ্যে গ্যাস ব্যবহারের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ ছাড়া আনুমানিক ৫৪টি ডাবল চুলার গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়। ২০০ ফুট লাইন পাইপ ও ৬টি অবৈধ রেগুলেটর জব্দ করা হয়। এই অভিযানে ২জন বানিজ্যিক ও ২জন আবাসিক ব্যবহারকারীর কাছ থেকে সর্বমোট ৩,২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জনাব হাসিবুর রহমানের নেতৃত্বে রূপগঞ্জের মুড়াপাড়া, মাসুমাবাদ, হাটাবো ও অন্যান্য এলাকায় ০৫টি স্পটে অভিযান পরিচালিত হয়। আল মদিনা হোটেল এন্ড সুইটস, সোনার বাংলা হোটেল ও কয়েকটি বিরিয়ানি দোকানসহ প্রায় ১৯০টি বাড়িতে ২১০টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ৬২ ফুট লাইন পাইপ, ৫০ ফুট হোস পাইপ ও ১টি অবৈধ রেগুলেটর অপসারণ করা হয়। অবৈধ ব্যবহারের দায়ে ২জন বানিজ্যিক ব্যবহারকারীর কাছ থেকে ২,২০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও ফতুল্লা এলাকায় আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের বিশেষ অভিযান পরিচালিত হয়। মদিনা ডাইং এন্ড প্রিন্টিং এবং এস.বি নিট কম্পোজিটের গ্যাস লাইন পরিদর্শনে অতিরিক্ত বা অপ্রয়োজনীয় পয়েন্ট শনাক্ত করে গ্রাহককে পরামর্শ প্রদান করা হয়।

উল্লেখ্য, সেপ্টেম্বর ২০২৪ থেকে ১৮ আগস্ট ২০২৫ পর্যন্ত চলমান অভিযানসমূহে ২৯৬টি শিল্প, ৩৫৯টি বানিজ্যিক ও ৬৫,২৯৬টি আবাসিক সংযোগসহ মোট ৬৫,৯৫১টি অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ এবং ১,২৫,১৩৮টি বার্নার বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া ২৫০.৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, এই অভিযান অবৈধ গ্যাস ব্যবহার প্রতিরোধ ও গ্রাহক সেবা নিশ্চিত করার অংশ হিসেবে নিয়মিতভাবে চালিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd