• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
জুলাই বিপ্লবের মহানায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান, শহীদ ও আহত পরিবার পাবেন মিরপুরে ফ্ল্যাট – গণপূর্ত প্রতিমন্ত্রী পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও ড্রেস কোড মেনে চলার নির্দেশ এসএমপি কমিশনারের ক্যালেন্ডার হার মেনেছে জনতার স্রোতে: ৫ আগস্ট যেভাবে হয়ে উঠল ‘৩৬ জুলাই দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ি গ্রেফতার ভারি বৃষ্টিতে সিসিকের বিভিন্ন ওয়ার্ডে জলাবদ্ধতা: জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন, কুড়িগ্রাম জেলা শাখার শ্রদ্ধাঞ্জলি ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুড়িচংয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলতলায় বহুল আলোচিত কলেজছাত্র অলিফ রোহান হ/ত্যা মামলা।। প্রধান আসামি তাসিন মোড়লের ১০ বছরের কারাদণ্ড ৫ আগস্ট উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি আশুলিয়ায় ডাকাতির পরিকল্পনা বাস্তবায়নের আগেই ডাকাত দলের ৫ সদস্য আটক

তানোরে প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৩০ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি :

 

রাজশাহীর তানোরে প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেলে তানোরের আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর প্রেস ক্লাবের সভাপতি সাইদ সাজু। তানোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র মাহে রমজানের তাৎপর্য ও দেশ-জাতির কল্যাণ কামনায় আলোচনা করা হয়।
পরে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল মাদ্রাসাতুল ইসলাহিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোখছেদ আলী। দোয়া মাহফিলে দেশের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে আল্লাহর রহমত কামনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ, তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন, বাধাইড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, মুন্ডমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক, মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান রেজা, ডিএসবির এসআই মাসুদ রানা ও দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।
ইফতার মাহফিলে উপস্থিত অতিথিরা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানের শেষাংশে উপস্থিত সবাই একসাথে ইফতার গ্রহণ করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ভবিষ্যতেও সাংবাদিকদের ঐক্য ও পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd