• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ শিক্ষায় বিনিয়োগ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলতলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুই সপ্তাহে হাসপাতালে ভর্তি ২১ রোগী আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবন নিলামে বিক্রি ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

জামায়াত আমীর আগমন উপলক্ষে গোদাগাড়ীতে জামায়াত নেতৃবৃন্দের সংবাদ সম্মেলন

Reporter Name / ২২৭ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

হামিদুর রহমান, তানোর (রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর গোদাগাড়ীতে ১১ দলীয় জোটের নির্বাচনী প্রচারাভিযানের অংশ হিসেবে আগামী ৫ ফেব্রুয়ারি গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিতব্য দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী জনসভা উপলক্ষে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহী জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুর ১২টায় গোদাগাড়ী সদরের একটি চাইনিজ রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ওই সাংবাদিক সম্মেলনে রাজশাহী নগরী ও গোদাগাড়ী-তানোর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সামনে জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মোর্ত্তুজা সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন। বক্তব্যে তিনি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা এবং উপস্থিত রাজনৈতিক সহযোদ্ধা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

এসময় তিনি বলেন, আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জনসভাটি কেবল একটি নির্বাচনী কর্মসূচি নয়, এটি জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, জনগণের অধিকার এবং রাষ্ট্র সংস্কারের দাবিতে একটি ঐতিহাসিক জনসমাবেশ। তিনি আরও বলেন, ২০২৪ সালের গণআন্দোলন দেশের জনগণের দীর্ঘদিনের বঞ্চনা, অনিয়ম, ভোটাধিকার হরণ ও একনায়কতান্ত্রিক শাসনের বিরুদ্ধে একটি স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হিসেবে গড়ে ওঠে। ওই আন্দোলনে ছাত্র, শ্রমিক, পেশাজীবী, আলেম-ওলামা, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

জনগণের সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা সনদ প্রসঙ্গে তিনি বলেন, এই সনদ একটি নৈতিক ও রাজনৈতিক অঙ্গীকার। এতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা, নির্বাচন কমিশন ও প্রশাসনকে সম্পূর্ণ নিরপেক্ষ রাখা এবং ভোটাধিকার জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার সুস্পষ্ট অঙ্গীকার রয়েছে। পাশাপাশি রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানসমূহে কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।

উপস্থিত বক্তব্যে তিনি জানান, আসন্ন জনসভায় ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমানের পক্ষে ভোট প্রার্থনার পাশাপাশি জুলাই সনদের বাস্তবায়ন এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গড়ে তোলার আহ্বান জানানো হবে। সংবাদ সম্মেলনে তিনি রাজশাহী জেলা প্রশাসক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সংবাদ সম্মেলনের বার্তা সঠিক ও দায়িত্বশীলভাবে জনগণের কাছে তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানান। এ সময় ১১ দলীয় জোটের সকল শরিক দল, জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি এবং গণতন্ত্রকামী নাগরিক সমাজকে ঐক্যবদ্ধভাবে সুষ্ঠু নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রাজশাহী জেলা জামায়াতের আমির আব্দুল খালেক, সেক্রেটারি গোলাম মোর্ত্তুজা, জেলা শিক্ষা বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ, জেলা জামায়াতের মিডিয়া সেল বিভাগের সদস্য মুহাম্মদ শহীদুল্লাহসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও এসবি, এনএসআই ও ডিজিএফআইয়ের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd