আকবর আহমেদ
নিজস্ব প্রতিবেদক, সিলেট:
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম আজ ২০ এপ্রিল ২০২৬ খ্রি. সোমবার দুপুর ১২:০০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টা পয়েন্টে নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্সের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে পুলিশ কমিশনার নির্মাণকাজের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি জনস্বার্থ ও ট্রাফিক ব্যবস্থাপনার কথা বিবেচনা করে কাজটি দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি আশা প্রকাশ করেন যে, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিভিশনের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিকায়ন করতে চৌহাট্টা পয়েন্টের এই ট্রাফিক পুলিশ বক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
পরিদর্শনকালে পুলিশ কমিশনারের সাথে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব গৌতম দেব এবং সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এ কে এম মঞ্জুরুল আলমসহ এসএমপির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।