• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোগলাবাজার থানা পুলিশ কর্তৃক অপহৃত ভিকটিম (১৫) উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার: সিসিকে মতবিনিময় সভা: ব্যবসার সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ শ্রীপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আশরাফুল, সম্পাদক ফরহাদ, সাংগঠনিক আশিকুর চৌহাট্টায় নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্সের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন এসএমপি কমিশনার বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ১৬ বছরের সংগ্রাম কাঁধে ঝাঁকা ডালি, স্বপ্ন শুধু পরিবারের সঙ্গে শেষ জীবন দৌলতখানে জেলেদের চালে ‘থাবা’ বরাদ্দ ৮০ কেজি, পেলেন মাত্র ৫০! আনোয়ারায় এখন তিনটি সার কারখানায় বন্ধ (ডিএপি) কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ অকটেন বিক্রি: জরিমানা, তেল জব্দ

চৌহাট্টায় নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্সের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন এসএমপি কমিশনার

Reporter Name / ৫৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

আকবর আহমেদ

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম আজ ২০ এপ্রিল ২০২৬ খ্রি. সোমবার দুপুর ১২:০০ ঘটিকায় কোতোয়ালী মডেল থানাধীন চৌহাট্টা পয়েন্টে নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্সের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন।

​পরিদর্শনকালে পুলিশ কমিশনার নির্মাণকাজের সার্বিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। তিনি জনস্বার্থ ও ট্রাফিক ব্যবস্থাপনার কথা বিবেচনা করে কাজটি দ্রুততম সময়ের মধ্যে মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এসময় তিনি আশা প্রকাশ করেন যে, সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ডিভিশনের কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিকায়ন করতে চৌহাট্টা পয়েন্টের এই ট্রাফিক পুলিশ বক্সটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

​পরিদর্শনকালে পুলিশ কমিশনারের সাথে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব গৌতম দেব এবং সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব এ কে এম মঞ্জুরুল আলমসহ এসএমপির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd