• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

চট্টগ্রামের বাঁশখালীতে স্ত্রী হত্যার আসামি ফরিদের বিষ পান

Reporter Name / ৩৫৯ Time View
Update : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

সালমান চৌধুরী,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

দক্ষিণ চট্টগ্রামের উপজেলা
বাঁশখালীতে নিজ স্ত্রী হত্যার আসামী প্রকাশ ‘স্কিন টাচ” ফরিদ বিষ পান করে মারা যাওয়ার ঘটনা ঘটেছে। বিষ পান করার পর তাকে চট্টগ্রাম মেডিকেল নিয়ে গেলে গত মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সে উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ডোংরা গণি চৌধুরী পুরোনো বাড়ি এলাকার মৃত দুদু মিয়ার পুত্র।

সূত্রে জানা যায়, পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলমসহ স্থানীয়রা বলেন, গত বৃহস্পতিবার রাতে ফরিদুল আলম চট্টগ্রাম থেকে তার শ্বশুর বাড়িতে গিয়ে ঘুমন্ত স্ত্রী মিনু আক্তারের বাম চোখের পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে মিনুর চিৎকার শুনে স্বজনেরা এসে দ্রুত তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে মিনু আকতার মারা যান।

ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী ফরিদুল (প্রকাশ স্কিন টাচ) গতকাল মঙ্গলবার গ্রামে আসলে স্থানীয় জনতা জড়ো হয়ে তাকে ধরতে গেলে সে বিষ খাবে বলে জড়ো হওয়া জনতাকে উল্টো হুমকি দিয়ে পালানোর চেষ্টা করে।
পালাতে না পেরে এক পর্যায়ে সে বিষপান করেন। পরে স্থানীয় জনতা তাকে হাতে নাতে আটক করে। এ সময় তাকে উত্তেজিত জনতা মারধর করে।

খবর পেয়ে বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মজনু মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে হাজির হয়ে ফরিদুলকে হেফাজতে নেয়। পরে ফরিদুল পুলিশকে নিজ মুখে বিষ খাওয়ার বিষয়টি জানালে সাথে সাথে ফরিদুলকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাহারচড়া পুলিশ ফাড়ির ইনচার্জ মজনু মিয়া বলেন, ফরিদুল এলাকায় আসার খবর পেয়ে জনগণ তাকে বাড়িতে গিয়ে আটক করে। পরে আমি পুলিশ ফোর্স নিয়ে গিয়ে তাকে উদ্ধার করে সিএনজিতে করে নিয়ে আসার সময় জনতা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
আমরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে আসি। তবে গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৩ টার দিকে ফরিদুল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাকালীন অবস্থায় মারা যায়।

রিপোর্ট : সালমান চৌধুরী, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
তাং: ১৬/০৪/২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd