• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

চট্টগ্রামের বাঁশখালীতে মোটরসাইকেল সহ ১ মাদক কারবারী আটক

Reporter Name / ৩৯৯ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:

দক্ষিণ চট্টগ্রামের উপজেলা বাঁশখালী থানা পুলিশের অভিযানে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল সহ একজন কে আটক করা হয়েছে।

অভিযানটি চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম(বার) মহোদয় এর নির্দেশনায় বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে- আজ ২০ মে ২৫ইং সকাল সাড়ে ৯টায় বাঁশখালী থানার এসআই(নিঃ)/মো: জামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসামী মোহাম্মদ আব্দুল সালেক শাহিন(৩২) কে আটক করেন।

আটককৃত মুহাম্মদ আব্দুল সালেক,পিতা-আব্দুল হামিদ খান, মাতা-বানেসা বেগম, গ্রাম-টাইম বাজার,৬নং ওয়ার্ড, খুরুস্কুল ইউনিয়ন,থানা-কক্সবাজার সদর,জেলা-কক্সবাজার। অভিযান পরিচালনার সময় গাড়ির চেকিং করে তাকে আটক করা হয়। আটকের সময় তার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল সহ আটক করা হয়।

সূত্রে জানা যায়, এই সংক্রান্তে বাঁশখালী থানার মামলা নং-২৭। তার বিরুদ্ধে ধারা-৩৬(১) সারণির ১০(গ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ রুজু করা হয়েছে।

রিপোর্ট : মুহাম্মদ জিয়া উদ্দিন,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
তাং: ২০/০৫/২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd