• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে পুলিশের ৫ ঘণ্টার চিরুনি অভিযান, কিশোর গ্যাং ও ছিনতাইকারীসহ গ্রেফতার ৬০ সিলেটে ১৬৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার সিলেট মহানগরীর হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত: রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদের দায়িত্ব গ্রহণ এবং পুলিশ সুপার নাঈমুল হাছানকে বিদায় তানোরে রোপা আমনের ভরা মৌসুমে তীব্র সার সংকট, সরকারি দামে মিলছে না ডিএপি ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বুড়িচংয়ে গাউসিয়া কমিটির নানা কর্মসূচি বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন-এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত,মোঃ আরিফুর রহমান সভাপতি মোঃ জহির রায়হান ,সাধারণ সম্পাদক নির্বাচিত মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিলেট-ঢাকা মহাসড়কে ১৫ দিনে ১৯ জনের মৃত্যু নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

চট্টগ্রামের আনোয়ারায় প্রাইভেট কারের ধাক্কায় টমটম চালক নিহত,আহত ১ নারী

Reporter Name / ৫৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

জিয়া উদ্দিন মুরাদ,
বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

দক্ষিণ চট্টগ্রামের উপজেলা আনোয়ারায় প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারি চালিত টমটম এর এক চালক নিহত হয়েছে। আজ বিকাল আনুমানিক ৪ টার সময় এই দুর্ঘটনা ঘটে। চালকের নাম মো. হেলাল (৪৩)। এ সময় ব্যাটারি চালিত রিকশায় থাকা এক যাত্রী রুপা আক্তার (২৩) নামের ঐ নারীও আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার পহেলা মে ২৫ইং আনোয়ারা-চন্দনাইশ পিএবি সড়কের পীরখাইন রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত মো. হেলাল উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের কুনিরবিল এলাকার মাহবুব আলমের ছেলে বলে জানা যায়। নিহত ঐ চালকের ঘরে তার ২ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। আহত ঐ নারীর শ্বশুরবাড়ি বিলপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চন্দনাইশ থেকে দ্রুতগতির একটি প্রাইভেট কার পীরখাইন রাস্তার মাথা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি রাস্তার এক পাশে ঢলে পড়েন। পথচারীরা গিয়ে দেখন ঘটনার স্থলে তিনি মারা যান। আহত ঐ নারী কে উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহত ঐ নারী কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
সড়ক দুর্ঘটনায় নিহত মোঃ হেলালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. পূজা মিত্র।

এ বিষয়ে আনোয়ারা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তবে পুরো বিষয় জানা যায়নি।

রিপোর্ট : জিয়া উদ্দিন মুরাদ,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
তাং: ০১/০৫/২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd