• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বুড়িচংয়ে গভীর রাতে জানালা দিয়ে  বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন দশ বছর পাশাপাশি, তবুও অচেনা তানোরে জমি দখলের অভিযোগে হামলা-ভাঙচুর,থানায় লিখিত অভিযোগ সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিঃ শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আশুলিয়ার বগাবাড়ি থেকে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার -২ নাগেশ্বরীতে ‘ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন’-এর নতুন কমিটি গঠন ভাণ্ডারিয়া থানা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন বুড়িচংয়ে স্বামীর ফোন পেয়ে হাসপাতালে গিয়ে দেখেন মেয়ের মৃত লাশ, শ্বশুরবাড়ির লোকজন পলাতক কিশোরদের মাঝে ৬টি ফুটবল বিতরণ করলেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি

চট্টগ্রামে র‍্যাব-৭ অফিসে র‍্যাব সদস্যের আত্মহত্যা

Reporter Name / ৪৬৬ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫

মো: জিয়া উদ্দিন মুরাদ,বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও র‍্যাব -৭ ক্যাম্প থেকে পলাশ সাহা (৩৭) নামের এক র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
আজ বুধবার (৭ মে) দুপুরের দিকে র‍্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের তৃতীয় তলায় তিনি নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে আত্মহত্যা করেন বলে জানা গেছে। এই কর্মকর্তা ৩৭তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে নিয়োগ পান।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে একটি অপারেশনে অংশ নেওয়ার জন্য ক্যাম্পের অস্ত্রাগার থেকে নিয়ম অনুযায়ী পিস্তল সংগ্রহ করেন সিনিয়র এএসপি পলাশ সাহা। সেটি নিয়ে নিজ অফিসকক্ষে ফিরে যান। কিছুক্ষণ পর, আনুমানিক ১২টার দিকে তিনি নিজের মাথায় গুলি চালান। গুলির শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান র‍্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর তৌহিদসহ অন্যান্য কর্মকর্তারা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় তার অফিস কক্ষে একটি চিরকুট পাওয়া যায় তাতে পলাশ সাহা লিখেন— ‘‘আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের উপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে’’।
র‍্যাব-৭ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, সিনিয়র এএসপি পলাশ সাহা খুবই দায়িত্বশীল এবং পেশাদার কর্মকর্তা ছিলেন। তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিলেন, সেটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছি।

রিপোর্ট : মো: জিয়া উদ্দিন মুরাদ, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
তাং: ০৭/০৫/২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd