• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

চট্টগ্রামে ফিশিং ভ্যাসেলের জালে ধরা পড়ল দৈত্যাকার ভোল পোয়া ওজন ১৫২ কেজি

Reporter Name / ৪৩৪ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

সালমান চৌধুরী, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম:

চট্টগ্রামে ফিশিং ভ্যাসেলে ধরা পড়ে দৈত্যাকার এই মাছটি। ৫ফুট লম্বা দৈত্যাকার মাছটি দেখতে ভীড় করে উৎসুক জনতা। ফিশিং ভ্যাসেল থেকে গত শনিবার (২৬ এপ্রিল) দুপুরের নাগাদ সদরঘাট বাজারে আনার পর এক রকম হৈচৈ পড়ে যায়।

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া একটি ফিশিং ভ্যাসেলের জালে ধরা পড়েছে ১৫২ কেজি ওজনের বিরল জাতের এই ভোল পোয়া মাছটি।

মাছটি কিনে আনা মাছ ব্যবসায়ী মোহাম্মদ রুবেল বলেন, “একটি ফিশিং ভ্যাসেলের জালে গত পরশু মাছটি ধরা পড়ে। গতকাল শনিবার সকালে ওই জাহাজেই মাছটি বিক্রির জন্য নিলাম ডাকা হয়। সর্বোচ্চ দাম দিয়ে মাছটি আমরা কিনে নিই।”

রুবেল বলেন, “এত বড় ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। গত বছর কক্সবাজারের টেকনাফে একটা ও কুয়াকাটায় একটা পাওয়া গিয়েছিল। গভীর সমুদ্রের এই মাছ খেতে অনেক সুস্বাদু।”

তিনি আরো বলেন, “মাছটি কেটে প্রতিকেজি ১,৩০০ টাকায় বিক্রি করছি। গতকাল বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৬০ কেজির মত বিক্রি হয়েছে।” বাকি ও আশা করি দ্রুত বিক্রি হয়ে যাবে।

রিপোর্ট : সালমান চৌধুরী, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম।
তাং: ২৭/০৪/২৫ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd