• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শাহ আলম অভিকে বহিষ্কার করল বাংলাদেশ সুপ্রিম পার্টি সিলেটে প্রিপেইড বিদ্যুৎ মিটারে ‘ভুতুড়ে’ কাণ্ড: হঠাৎ টাকা উধাও হওয়ায় ক্ষুব্ধ গ্রাহকরা মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: এমপি মশিউর রহমান খান কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, মামলা সরাতে ৬৮ হাজার কোটি টাকা দিতে রাজি জনসন সিলেটে সেলফি ব্রিজে তরুণকে কু/পি/য়ে হ/ত্যা সিলেটে অবৈধ ক্রস রিফিলের সময় সিলিন্ডার বিস্ফোরণ তাহিরপুরে ৩০ অসহায় পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ করল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ দেশে বিক্রি হওয়া ৩৪ টুথপেষ্ট এর ২৬ টিতেই মাইক্রোপ্লাস্টিক, নিরাপদ মাত্র ৮ টি সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যসহ ৩ আসামি গ্রেপ্তার

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের এক সদস্য, একটি ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি এবং একটি চুরি মামলার আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) আব্দুল আজিজ, এসআই (নিঃ) আবু বাকার সিদ্দিক, এসআই (নিঃ) আজিজুল ইসলাম, এসআই (নিঃ) মনির হোসেন এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা পৃথক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে দাউদকান্দি পৌরসভা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য ও মামলার এজাহারভুক্ত আসামি পিএস মো. সানি হাসান (৪০)-কে গ্রেপ্তার করা হয়। তিনি দাউদকান্দি পৌরসভার তুজারভাঙ্গা এলাকার বাসিন্দা। পুলিশের দাবি, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

একই অভিযানের ধারাবাহিকতায় রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে মালিগাঁও এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামি রমজান (২৯)-কে গ্রেপ্তার করা হয়। তিনি দাউদকান্দি পৌরসভার দোনারচর এলাকার বাসিন্দা এবং বায়নগর বাজারের এস আলম সুপার মার্কেট এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পরে রাত প্রায় ৩টা ৩০ মিনিটে পৌরসভা এলাকার সাহাপাড়া থেকে চুরি মামলার আসামি মো. রিপন (৩১)-কে গ্রেপ্তার করা হয়। তিনি একই এলাকার বাসিন্দা।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম পালাশ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। পরে তাদের কুমিল্লার বিজ্ঞ আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে দাউদকান্দি এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd