• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফুলতলায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন নাগেশ্বরীতে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে ১ জনের ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান মামলার বাদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ চাঁদপুরে জমি বিরোধের জেরে আব্দুর রব খানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার; পরিবারের দাবি, মীমাংসার নামে ৩০ হাজার টাকা দাবি, পরে ৩ লাখ টাকার চাপ নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভিতরবন্দের হিরার দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: জশনে জুলুসকে ‘রাজনৈতিক রং’দেওয়ার প্রতিবাদ ,জুলকারনাইন সায়েরের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা

ঈদ উপলক্ষে শুভেচ্ছা ও দোয়া চাইলেন ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সৈয়দ মোঃ সাইফুল ইসলাম

Reporter Name / ৪৩১ Time View
Update : সোমবার, ৯ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার

মোঃ রিয়াদুল ইসলাম জামাল

আসন্ন ভার্কুতা ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে ৯ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা সৈয়দ মোঃ সাইফুল ইসলাম এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি ৯ নং ওয়ার্ডসহ সমগ্র এলাকার মুসলিম উম্মাহকে আন্তরিক ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। তিনি বলেন, ঈদ হলো আনন্দ, ভালোবাসা, ভ্রাতৃত্ব ও সহমর্মিতার এক মহান বার্তা। ঈদের এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই যেন শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ থাকে—এটাই তার প্রত্যাশা।
তিনি আরও বলেন, এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা থেকে তিনি জনগণের সেবা করার সুযোগ চান।
সৈয়দ মোঃ সাইফুল ইসলাম বলেন, “আমি সবসময় চেষ্টা করেছি এলাকার মানুষের পাশে থাকতে। ভবিষ্যতেও জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করতে চাই। এজন্য আমি ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”
ঈদকে কেন্দ্র করে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার সুখ-সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এলাকাবাসী তাদের মূল্যবান মতামত ও সমর্থনের মাধ্যমে তাকে সেবার সুযোগ প্রদান করবেন।
শেষে তিনি দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd