• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীর ২নং রায়গঞ্জ ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে মো. ইউসুফ আলীর প্রার্থিতা ঘোষণা শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের দালাল কাউসার ছাড়া সেবা দেন না নায়েব নাসিরউদ্দিন শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে: ফজলুল হক মিলন ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ নারী-পুরুষ-শিশু—সব বয়সের পোশাকে জমজমাট ‘আড়ং ফ্যাশন’ বুড়িচংয়ের হারিজ খান প্লাজায় পোশাকের বাহারি আয়োজন নিয়ে ‘আড়ং ফ্যাশন’ নাগেশ্বরী শিশু বিতান স্কুলে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ দক্ষিণ সুরমায় জুয়ার থাবায় বিপথগামী যুবসমাজ ফুলতলায় চোলাই মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারে বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে গ্রাম আদালতের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন

আশুলিয়ায় বিএনপি’র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় শ্রমিক আ/হ/ত

Reporter Name / ৬৪ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সেলিম রেজা আশুলিয়া।

সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেনকে সমর্থন করায় শাহজাহান নামের এক পোশাক শ্রমিককে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার লোকজনের বিরুদ্ধে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভাদাইল মধ্যপাড়া এলাকায় এমন ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- ভাদাইলের খোরশেদ মুন্সির ছেলে শরিফ ও আরিফ, সুরুজের ছেলে হিরন এবং চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার মামা কুরবান আলী।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাদাইল গ্রামের কফিল উদ্দিন কফুর ছেলে শাহজাহান রাতে স্থানীয় একটি দোকানে হালিম খাচ্ছিলেন। এ সময় বাক-বিতণ্ডায় জড়িয়ে তাকে মারধর শুরু করেন শরিফ, আরিফ, হিরন ও কুরবান আলী। হামলাকারীরা তাকে উদ্দেশ করে বলতে থাকে- তোর কত বড় সাহস, তুই ইসরাফিলের নির্বাচন করিস।

মারধরের এক পর্যায়ে শাজাহান আহত ও রক্তাক্ত হলে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শী দীন মোহাম্মদ বলেন,আমরা দেখি কয়েকজন মিলে শাজাহানকে মারধর করছে। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই।

স্থানীয় আলমগীর বলেন, নির্বাচনকে কেন্দ্র করে এমন ঘটনায় আমরা বিস্মিত। নির্বাচনের আগেই যদি সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে, তাহলে নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

এ ব্যাপারে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন বলেন, শাহজাহান মাঝেমধ্যে আমার নির্বাচনী কার্যালয়ে আসে। সে একটি পোশাক কারখানায় চাকরি করে। আমার পক্ষে থাকায় তাকে মারধর করেছে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল গফুরের সন্ত্রাসীরা।

তবে অভিযোগের বিষয়ে ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও আশুলিয়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া এবং অভিযুক্তদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কারও বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd