• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন তানোরে ছাগল-ভেড়ার পি.পি.আর. রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বুড়িচংয়ে গভীর রাতে জানালা দিয়ে  বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন দশ বছর পাশাপাশি, তবুও অচেনা তানোরে জমি দখলের অভিযোগে হামলা-ভাঙচুর,থানায় লিখিত অভিযোগ সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিঃ শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আশুলিয়ার বগাবাড়ি থেকে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার -২ নাগেশ্বরীতে ‘ইকরামুল উম্মাহ্ ফাউন্ডেশন’-এর নতুন কমিটি গঠন

‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

‎
‎সেলিম রেজা স্টাফ রিপোর্টার
‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগম (৪০)কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে,বৃহস্পতিবার (০৮ অক্টোবর) রাত সাড়ে ১২ টার দিকে আশুলিয়া থানার এস আই নূর আমিন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের উত্তর কলতাসূতি মরিচকাটা এলাকায় এ ঘটনা ঘটে,নিহত রোকসানা বেগম গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ পাকুল্লা এলাকার দুবাই প্রবাসি মকবুলের স্ত্রী। দুই মাস আগে থেকেই আশুলিয়ার উত্তর কলতাসূতি মরিচকাটা এলাকায় তাদের নির্মাণাধীন ৫তলা ভবনের তিন তলায় মেয়ে মীম ও ছেলে আলিফকে নিয়ে বসবাস করতেন।
‎
‎নিহতের স্বজনরা জানায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাড়ির ছাদে পানির ট্যাংকি দেখতে যান। দীর্ঘ সময় না আসায় তাকে খোঁজাখোঁজি করা হয়। একপর্যায়ে না পেয়ে বাড়ির ছাদে খুঁজতে যান। এসময় বিবস্র অবস্থায় ছাদের এক পাশে পড়ে থাকতে দেখেন। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন আসেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে আসেন। পরে লাশ উদ্ধার করে রাত আড়াইটার দিকে থানায় নিয়ে যায়।নিহতের ভাই মো: ইরাক জানান, সন্ধ্যা ৭টার দিকে তার (রোকসানা)র সাথে মুঠোফোনে কথা হয়। কিন্তু সাড়ে ৯টার দিকে মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন।
‎
‎তিনি জানান, তার বোনের সাথে কারো শত্রুতা ছিল না। কিন্তু এ কাজ কেন হল? তিনি তার বোনের হত্যাকারী যেই থাকুক গ্রেফতার করে।
দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।আশুলিয়া থানার এস আই নূর আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে বিভিন্ন স্থানে ধারালো অস্রের আঘাতের চিহ্ন রয়েছে। তবে কি কারণে কেন তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd