• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সুন্দর প্রত্যাবর্তন বিশ্বকাপে লজ্জার রেকর্ড গড়লেন মেসি ষড়যন্ত্র মূলক অপপ্রচারের শিকার ঝালকাঠির নবাগত পুলিশ সুপার বদরুল আলম তানোরে তসলিমা ইলেক্ট্রনিক্স ও ওয়ালটন শোরুমে জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক

আনোয়ারায় সাবেক ইউপি চেয়ারম্যান হিরু গ্রেপ্তার

Reporter Name / ২২১ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

সুশান্ত শীল, আনোয়ারা (চট্টগ্রাম ) প্রতিনিধি:

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. ইয়াছিন হিরুকে (৪৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শনিবার (২ আগস্ট) রাতে নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মো. ইয়াছিন হিরু উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ইয়াছিন হিরু। তার বিরুদ্ধে ২০২০ সালের ২০ অক্টোবর আনোয়ারার কালাবিবি দিঘির মোড়ে বিএনপির মিছিলে হামলার অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াছিন হিরুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আজ রবিবার (৩ আগস্ট) আদালতে পাঠানো হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd