• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেট সিটি করপোরেশনে আওয়ামী লীগের দুর্নীতিবাজ রাজেশ সরকার এখনো বহাল তবিয়তে ব্রাহ্মণপাড়ায় “মদিনার কাফেলা” উপজেলা কমিটি গঠন কোনাবাড়ীতে বিপুল মাদক উদ্ধার, গাঁজা-বিদেশি মদসহ আটক ২ সাভারে সাংবাদিক ইমনকে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন জয়পুরহাটের ক্ষেতলালে ইউএনও’র কক্ষে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক তানোরে আইনশৃঙ্খলা সভা যানজট নিরসনে থানার মোড় প্রশস্তকরণের যুগান্তকারী সিদ্ধান্ত সাংবাদিক সাখাওয়াত হাফিজের উপর হামলার প্রতিবাদে মানব বন্ধন ও প্রতিবাদ সভা বাঁধ ভেঙে এরনবিলে পানি প্রবেশ, কয়েকশো কৃষকের ক্ষতির আশংকা সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও প্রতিবাদ সভা বাঁধ ভেঙে এরনবিলে পানি প্রবেশ, কয়েকশো কৃষকের ক্ষতির আশংকা

বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কুরআন বিতরণ

Reporter Name / ১৭৬ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

রাসেল শেখ সুমন

ফকিরহাট উপজেলা প্রতিনিধি

নোয়াখালীতে দারসুল কুরআন কর্মসূচিতে হামলার প্রতিবাদে বাগেরহাট সরকারি পিসি কলেজে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কলেজের বকুলতলা চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ, সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ, অফিস সম্পাদক সোহেল রানা, পিসি কলেজ শিবিরের সভাপতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি রনি হাওলাদারসহ শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।

কর্মসূচিতে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে একটি করে পবিত্র কুরআন বিতরণ করা হয়।

বিনামূল্যে কুরআন হাতে পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, “একজন মুসলমানের জীবনে কুরআন অপরিহার্য। আজ বিনামূল্যে কুরআন পেয়ে আমরা সত্যিই আনন্দিত।”

বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ আলম বলেন, “নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণ কর্মসূচিতে হামলার ঘটনায় আমরা গভীর নিন্দা জানাই। কেউ কুরআনের শিক্ষা ও আলোকে নিভিয়ে দিতে পারবে না। আমরা মানুষের কল্যাণে এই কর্মসূচি অব্যাহত রাখব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd