রাসেল শেখ সুমন
ফকিরহাট উপজেলা প্রতিনিধি
নোয়াখালীতে দারসুল কুরআন কর্মসূচিতে হামলার প্রতিবাদে বাগেরহাট সরকারি পিসি কলেজে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কুরআন বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে কলেজের বকুলতলা চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ শেখ জিয়াউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ, সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ, অফিস সম্পাদক সোহেল রানা, পিসি কলেজ শিবিরের সভাপতি মাসুম বিল্লাহ, সেক্রেটারি রনি হাওলাদারসহ শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।
কর্মসূচিতে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে একটি করে পবিত্র কুরআন বিতরণ করা হয়।
বিনামূল্যে কুরআন হাতে পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন। শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, "একজন মুসলমানের জীবনে কুরআন অপরিহার্য। আজ বিনামূল্যে কুরআন পেয়ে আমরা সত্যিই আনন্দিত।”
বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মোরশেদ আলম বলেন, "নোয়াখালীতে কুরআন প্রশিক্ষণ কর্মসূচিতে হামলার ঘটনায় আমরা গভীর নিন্দা জানাই। কেউ কুরআনের শিক্ষা ও আলোকে নিভিয়ে দিতে পারবে না। আমরা মানুষের কল্যাণে এই কর্মসূচি অব্যাহত রাখব।”