• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

ঢাকার আগারগাঁওয়ের ‘ভাইরাল কেকপট্টি’ বন্ধের নির্দেশ পুলিশের

Reporter Name / ৩৪৫ Time View
Update : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর আগারগাঁওয়ে গড়ে ওঠা তথাকথিত ‘ভাইরাল কেকপট্টি’ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাতের বেলায় অসংখ্য তরুণ-তরুণী ও কনটেন্ট নির্মাতাদের ভিড়ে মুখরিত এই জায়গায় নানা ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগ ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত গভীর পর্যন্ত এখানে উচ্চস্বরে গান বাজানো, মোটরবাইকের রেস, ভিডিও ধারণ ও জনসমাগমের কারণে এলাকায় শান্তি নষ্ট হচ্ছে। এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা চালানো, রাস্তার দুই পাশে যানজট সৃষ্টি এবং পথচারীদের চলাচলে প্রতিবন্ধকতা দেখা দেয়।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উদ্যোগে অভিযান চালানো হয়। তেজগাঁও থানার ওসি জানান, “এলাকায় জনদুর্ভোগ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে আমরা কেকপট্টির সমস্ত অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছি। ভবিষ্যতে কেউ নিয়ম ভেঙে রাস্তা দখল করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশের এ নির্দেশের পর এলাকাটি আগের তুলনায় অনেক শান্ত বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, “আমরা চাই আগারগাঁও যেন বিনোদনের জায়গা নয়, বরং শান্তিপূর্ণ আবাসিক এলাকা হিসেবেই থাকে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd