• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

বাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিনকে কু*পি*য়ে হ*ত্যা

Reporter Name / ২০০ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আজিজুল গাজী

বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে নি*হ*ত হয়েছেন মো. হায়াত উদ্দিন (৪০) নামে এক সাংবাদিক। শুক্রবার ৩ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যায় সদর উপজেলার হাড়িখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হায়াত উদ্দিন স্থানীয় হাড়িখালী গ্রামের মৃত মো. নিজাম উদ্দিনের ছেলে এবং দৈনিক ভোরের চেতনা পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান জানান, শুক্রবার সন্ধ্যায় বাগেরহাট পৌরসভার উত্তর হাড়িখালী এলাকায় সিদ্দিকের চায়ের দোকানের সামনে কয়েকজন অজ্ঞাত দুর্বৃত্ত সাংবাদিক হায়াত উদ্দিনের ওপর হামলা চালায়। দেশীয় অ*স্ত্র দিয়ে এলোপাতাড়ি কু*পি*য়ে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় তারা।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ হ*ত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং হ*ত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন।
ওসি মাহমুদ-উল-হাসান বলেন, “ঘটনার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। হ*ত্যার কারণ উদঘাটন ও জড়িতদের গ্রেফতারের জন্য তদন্ত শুরু হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd