• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

চতুর্থ দিনেও চাঁপাইনবাবগঞ্জ থেকে চলছে না দূরপাল্লার বাস

Reporter Name / ২৯০ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার,

সিনিয়র স্টাফ রিপোর্টার:

রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল সোমবার চতুর্থ দিনের মতো বন্ধ রয়েছে। মালিক-শ্রমিক দ্বন্দ্বের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

গত বৃহস্পতিবার রাত ১১টা থেকে মালিক পক্ষ বাস চলাচল বন্ধ করে দেয়। শ্রমিকরা দাবি করছেন—খোরাকি ভাতা বাড়াতে হবে। অপরদিকে, মালিক পক্ষ অভিযোগ করছে চালক ও হেলপাররা যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠা-নামা করান, যা নিয়মবহির্ভূত এবং এতে যাত্রী সেবার মান নষ্ট হচ্ছে।

শনিবার বেলা ১২টায় রাজশাহীতে শ্রমিক নেতা ও মালিক পক্ষ বৈঠকে বসে সমঝোতার চেষ্টা করা হলেও সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছেন উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব নজরুল ইসলাম। তিনি জানান, শ্রমিকদের দাবিদাওয়া ও মালিক পক্ষের অভিযোগ নিয়ে আলোচনা হলেও কোনো সমাধান ছাড়াই বৈঠক শেষ হয়।

বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী-নাটোর হয়ে ঢাকা ও চট্টগ্রাম রুটে দূরপাল্লার বেশিরভাগ বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে এসব রুটে যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। অনেকে বাধ্য হয়ে ট্রেন, মাইক্রোবাস বা ভাড়ায় চালিত ছোট পরিবহন ব্যবহার করছেন। এতে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে তাদের।

এর আগে চলতি মাসেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে দু’দফা পরিবহন ধর্মঘট করে চালক, হেলপার ও সুপারভাইজাররা। টানা কয়েক দফা বাস বন্ধের ঘটনায় যাত্রীদের ক্ষোভ বাড়ছে। তারা বলছেন, শ্রমিক-মালিকের দ্বন্দ্বে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ।

এদিকে সংশ্লিষ্ট মহল বলছে, সরকার ও প্রশাসন উদ্যোগী হয়ে সমঝোতার পথ না খুঁজলে এ সমস্যার সমাধান হবে না। দ্রুত সমাধান না হলে যাত্রী ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd