বগুড়া জেলা প্রতিনিধি, মোঃ ফারুক সরকার:
বগুড়ায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় জুলাই শহীদ স্মরণে। খেলায় অংশগ্রহণ করে শাজাহানপুর ও বগুড়া সদর।
শনিবার(২৭ সেপ্টেম্বর) ২০২৫ইং খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রনেতা, শাজাহানপুর উপজেলা যুবদলের সাবেক সফল সভাপতি, বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও শাজাহানপুর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব এনামুল হক শাহীন।

এ সময় আরও উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদুৎ, সহ-সভাপতি মোজাফফর চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহিন সানি, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম রফিক, দপ্তর সম্পাদক মাশরাফিুর রহমান মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সহ-শ্রম বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রাজা, সহ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হিরুজামান দুলাল, সদস্য ফারুক হোসেন ও সুমন আহম্মেদ।
এছাড়া উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, দপ্তর সম্পাদক রিয়াদ মাহমুদ, উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি ইবনে সাউদ, উপজেলা জাসাসের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বিপুল রানা মোল্লা সহ শাজাহানপুরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
⚽ খেলার চূড়ান্ত ফলাফল: বগুড়া সদর-১, শাজাহানপুর-০।