• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি কোন ভাবেই বরদাশত করা হবে না….গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর রাজধানীর মুগদায় ককটেল বিস্ফোরণ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে পুলিশ সিলেট মহানগরীতে রাতে মোটরসাইকেল চলাচলে সীমিত করার নির্দেশ

ভান্ডারিয়ায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ৩১৬ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি।

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা অডিটরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশন।

অনুষ্ঠানে ভাণ্ডারিয়া উপজেলা বিএনপি’র সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমনের সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ) জমাদ্দার, শিক্ষানুরাগী জুলফিকার হায়দার, ভান্ডারিয়া পৌর বিএনপি’র আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সদস্য সচিব মাসুদ রানা পলাশ, অধ্যাপক মনোনয়ন হোসেন পলাশ,উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই হাওলাদার, সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, শিক্ষার্থীদের মধ্যে মাঞ্জুর এলাহী, মানবি দত্ত, সামিয়া ইসলাম প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।

অনুষ্ঠানে বিদ্যালয় ২৯, মাদ্রাসা ২০ এবং ভোকেশনাল ২ সহ মোট ৫১ জন শিক্ষার্থীদের মাঝ ফুলেল শুভেচ্ছা ও পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা জাতির ভবিষ্যৎ। তোমাদের এই সাফল্য শুধু পরিবারের নয়, বরং পুরো ভাণ্ডারিয়ার গর্ব। কঠোর পরিশ্রম ও সততার সঙ্গে এগিয়ে গেলে একদিন দেশ ও জাতির নেতৃত্ব দিতে পারবে। মাদক, সহিংসতা ও ভ্রান্ত পথে না গিয়ে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ নিয়ে বড় হও।

এর আগে বিএনপির সভাপতি আহম্মদ সোহেল মনজুর সুমন বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে
বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন। প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেয় স্থানীয় তরুণদের দুটি দল। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd