গিয়াস গাজী আশুলিয়া প্রতিনিধিঃ
ছাত্র অধিকার পরিষদের আশুলিয়া থানা শাখার সহ প্রচার সম্পাদক এর উপর একদল সন্ত্রাসী নৃশংসভাবে হামলা চালিয়েছে। আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট এবং মুখে ও নাকে ব্যান্ডেজ রয়েছে বলে জানা গেছে।
এই জঘন্য হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি শ্রী অর্ণব কুমার। তিনি বলেন, “এ ধরনের কাপুরুষোচিত হামলা ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামকে দমন করতে পারবে না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”সেই সাথে আরো বলেন বর্তমান সাভার আশুলিয়া তে কিশোর গ্যাং এর উতপাত বেড়ে যাওয়ার কারন সাধারণ মানুষের জীবন যাবন হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে,,এই কিশোর গ্যাং এর সদস্যদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে এলাকা বাসিকে মুক্তির নিঃশ্বাস নিতে ও যন জীবনে স্বস্তি ফেরাতে সাহায্য করুন
সংগঠনের অন্যান্য নেতারাও এই ঘটনার প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।