• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার আনোয়ারায় সংস্কারের অভাবে বেহাল দশা সড়কের, জনদুর্ভোগের শেষ নেই অনলাইন গণমাধ্যমের ভূমিকা: সম্ভাবনা, সংকট ও দায়বদ্ধতার নতুন দিগন্ত

চট্টগ্রামের ডিসি পার্কে মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও ফ্লাওয়ার জোনের উদ্বোধন করলেন- জেলা প্রশাসক ফরিদা খানম

Reporter Name / ৩৩২ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

 

সালমান চৌধুরী, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

চট্টগ্রামের ডিসি পার্কে মাছ ধরা উৎসব উপলক্ষে মাছ অবমুক্তকরণ, সহস্রাধিক বৃক্ষরোপণ ও ফ্লাওয়ার জোনের উদ্বোধন করা হয়েছে।

গতকাল সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ১১ টার সময় চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আগামী ১২ জুলাই মাছ ধরা উপলক্ষে ডিসি পার্কের লেকে মাছ অবমুক্তকরণ, নিজ হাতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফিতা কেটে ফ্লাওয়ার জোনের উদ্বোধন করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেন, ডিসি পার্কে প্রতি বছর কিন্তু একটা ফুল উৎসব হয়। সারাবছরই অন্য কোন ইভেন্ট থাকে না। আমরা এবার চিন্তা করেছি যে ডিসি পার্ককে সারাবছর উৎসব মুখর করে রাখবার জন্য ছোট ছোট পরিসরে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন থাকবে। তার অংশ হিসেবে মাছ ধরার প্রোগ্রামটা আগামী ১২ জুলাই থেকে শুরু হবে। বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি ও স্থায়ী একটা ফ্লাওয়ার গার্ডেন করা হয়েছে যেটা আগে ছিল না। আমরা একটা গোল ঘর করেছি যাতে যারা দর্শনার্থী আসে তারা টিকিট কেটে বিনোদন পাই। পার্কে ফ্লাওয়ার ডেভলাপমেন্ট ও গাইড ওয়ালের কাজ চলছে। আমরা মূলত চাই যে ডিসিপার্ক চট্টগ্রামের একটা সম্পদে পরিণত হোক। আর চট্টগ্রামে অন্য কোন উৎসব নেই। ডিসি পার্কের ফুল উৎসব সারা চট্টগ্রামবাসীর প্রাণের উৎসব ও প্রাণের দাবীতে পরিণত হয়েছে। এই উৎসবের পাশাপাশি আমরা ডিসি পার্কে সারা বছরই জনসমাগম থাকে এবং অনেক বিনোদন প্রিয় দর্শনার্থীদের যেন ভীড় থাকে সেজন্য আমরা ছোট ছোট পরিসরে প্রোগ্রামের আয়োজন করেছি।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সহকারী কমিশনার (ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ শাখা) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল আমিন হোসেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা প্রশাসন কার্যালয় এবং ডিসি পার্কে দায়িত্বরত নেতৃত্ব বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd