• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান আলীকদমে আবাসিক হোস্টেলে ছাত্রী বিষপানে অসুস্থ, কক্সবাজারে রেফার জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা দিলেন ১ লাখ ৪২ হাজার টাকা তানোরে তরুণদের খেলাধুলায় উৎসাহিত ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জার্সি বিতরণ নাগেশ্বরীতে জাতীয় যুব দিবসে র‍্যালি আলোচনাসভা রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা ফারুক হাওলাদার (রুটি ফারুক) বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত ফকির বাজার স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত চোরাচালানের অভিনব কায়দা ব্যর্থ: দক্ষিণ সুরমায় ৪৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২! সাতক্ষীরায় খাদে পড়ল জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত পথচারী

চোরাচালানের অভিনব কায়দা ব্যর্থ: দক্ষিণ সুরমায় ৪৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২!

Reporter Name / ৪৪ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্ট

সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেয়ারডিল (ফেনসিডিল) ও একটি বালু ভর্তি ডাম্প ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ ০১ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক রাত ০১:৩০ ঘটিকায় দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জের সার্বিক দিক নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। থানার এসআই (নিঃ) মামুনুর রশীদ মামুন সঙ্গী অফিসার ও ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন চকের বাজার এলাকায় সোহেল অটো রাইছ মিলের সামনে চন্ডিপুল টু জালালপুর রোডের ওপর একটি নাম্বার প্লেট বিহীন ডাম্প ট্রাকে তল্লাশি চালান।

এ সময় বালুর ভেতর লুকিয়ে রাখা অবস্থায় ৪৯০ বোতল ভারতীয় তৈরি ফেয়ারডিল (ফেনসিডিল) উদ্ধার করা হয়।

ঘটনা স্থল থেকে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন:

১. মো: নজরুল ইসলাম (৩৪), পিতা-মৃত আজিজুর রহমান, সাং- রাজাপুর, থানা-কোম্পানীগঞ্জ, সিলেট।
২. মাহবুব আলম (২১), পিতা- আসলাম আলী, সাং- ছালিয়া পশ্চিম পাড়া, রঙ্গিন টিলা, থানা- এয়ারপোর্ট, সিলেট।
পুলিশ সূত্রে জানা গেছে, জব্দকৃত ডাম্প ট্রাকটিতে কোনো নাম্বার প্লেট ছিল না। এই ঘটনায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd