• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আলীকদমে আবাসিক হোস্টেলে ছাত্রী বিষপানে অসুস্থ, কক্সবাজারে রেফার জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা দিলেন ১ লাখ ৪২ হাজার টাকা তানোরে তরুণদের খেলাধুলায় উৎসাহিত ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জার্সি বিতরণ নাগেশ্বরীতে জাতীয় যুব দিবসে র‍্যালি আলোচনাসভা রাজউক ও থানার নোটিশ অমান্য করে নির্মাণ কাজ চালাচ্ছেন, যুবলীগ নেতা ফারুক হাওলাদার (রুটি ফারুক) বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত ফকির বাজার স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত চোরাচালানের অভিনব কায়দা ব্যর্থ: দক্ষিণ সুরমায় ৪৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২! সাতক্ষীরায় খাদে পড়ল জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত পথচারী নাগেশ্বরীতে বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর টিকা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আলীকদমে আবাসিক হোস্টেলে ছাত্রী বিষপানে অসুস্থ, কক্সবাজারে রেফার

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

 

আবদুল্লাহ আল নোমান
দৈনিক যুগান্তর বাংলাদেশ
আলীকদম প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নে অবস্থিত ৬ নং ওয়ার্ডে আলীকদম আবাসিক হোস্টেলে, উপজেলার একটি বিদ্যালয়ে- সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত পূর্ণিমা ত্রিপুরা (১৭) নামের এক ছাত্রী বিষপানে অসুস্থ হয়ে পড়েছে। পরে তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পূর্ণিমা ত্রিপুরার বাড়ি উপজেলার কলারঝিরি ত্রিপুরাপাড়ার ওপরের পাড়ায়। তার বাবার নাম রুজিদম ত্রিপুরা।

ঘটনার বিবরণে জানা যায়, ছাত্রাবাসের একটি কক্ষে পূর্ণিমা বিষপান করে মাটিতে ঢলে পড়ে। পরে অন্য শিক্ষার্থীরা তাকে ওই অবস্থায় দেখতে পেয়ে শিক্ষকদের বিষয়টি জানান।

খবর পেয়ে তাকে চিকিৎসার জন্য নেওয়া হয়। রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে তাকে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd