• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত ফকির বাজার স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত চোরাচালানের অভিনব কায়দা ব্যর্থ: দক্ষিণ সুরমায় ৪৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২! সাতক্ষীরায় খাদে পড়ল জামায়াতের লংমার্চফেরত বাস, নিহত পথচারী নাগেশ্বরীতে বিনামূল্যে ছাগল-ভেড়ার পিপিআর টিকা ও ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম পেলেন ‘বর্ষসেরা অ্যাওয়ার্ড ২০২৬’ নাগেশ্বরীতে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ যুবসমাজ ধ্বংসের মুখে: আশ্রয়দাতাদের মদদে হাতের নাগালেই মরননেশা ইয়াবা সিলেটে সাংবাদিকদের ‘ঐক্যবদ্ধ সমাবেশ’ থেকে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে হুঁশিয়ারি এইচএসসিতে উত্তীর্ণ সবাই ভর্তি হলেও ফাঁকা থাকবে বিশ্ববিদ্যালয়ের ৭ লাখ আসন

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় যুব দিবস উদযাপিত

Reporter Name / ১১ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মো: মাসুম বিল্লাহ, পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
” দক্ষ যুব গড়বে দেশ সবার জন্য বাংলাদেশ “এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে যুবদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য যুব র‍্যালি বের হয়। র‌্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আজমল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন,পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো.দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসিম মান্নান উৎপলা হাওলাদার, উপজেলা যুবদলের সদস্য সচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শামীম হাওলাদার। প্রধান শিক্ষক সঞ্জীব কুমার মজুমদার। পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল আমিন মুন্সী, নারী উন্নয়ন সংস্থা পরাগ এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহনাজ ফরিদ, উদ্যোক্তা জাহিদ মাহমুদ সুমন, শারমিন আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমের অংশ হিসেবে যুব কল্যাণ তহবিল থেকে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণ ও অনুদানের চেক বিতরণ করা হয়। বৃক্ষ রোপণ, সফল আত্মকর্মী ও যুব সংগঠকদের পুরস্কৃতকরণ এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা তরুণ ও যুব সমাজকে আত্মকর্মসংস্থান সৃষ্টি, কারিগরি শিক্ষা ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। দেশ গঠনে যুবসমাজের ভূমিকার কথা স্মরণ করে বক্তারা তরুণদের কর্মমুখী প্রশিক্ষণ গ্রহণ ও উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd