• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ে এডভোকেট ফজলুল হককে সংবর্ধনা, মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুম নির্মাণে এক লাখ টাকা অনুদান ঘোষণা তানোরে স্বামী, শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে নির্যাতনের শিকার হয়ে থানায় লিখিত অভিযোগ পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ও আমাদের সামাজিক দায়বদ্ধতা নাগেশ্বরীতে ডিএম একাডেমীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত ও স্থানান্তরিত ভাণ্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান আলীকদমে আবাসিক হোস্টেলে ছাত্রী বিষপানে অসুস্থ, কক্সবাজারে রেফার জিয়ানগরে ৫২ বছর পর সরকারি জমির ফসল উদ্ধার করলেন ইউএনও, নিলামে বিক্রি করে কোষাগারে জমা দিলেন ১ লাখ ৪২ হাজার টাকা তানোরে তরুণদের খেলাধুলায় উৎসাহিত ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জার্সি বিতরণ নাগেশ্বরীতে জাতীয় যুব দিবসে র‍্যালি আলোচনাসভা

ভাণ্ডারিয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান

Reporter Name / ৩৭ Time View
Update : সোমবার, ২ নভেম্বর, ২০২৬

মোঃ মাসুম বিল্লাহ, পিরোজপুর জেলা প্রতিনিধি :

পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরে ফুটপাত, ড্রেন ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখলকারী ব্যবসায়ীদের সতর্ক করে ভবিষ্যতে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।
অভিযানে শহরের জুতাপট্টি এলাকায় ড্রেনের ওপর ব্যাগ ও জুতার অ্যাঙ্গেল ঝুলিয়ে রাখা, প্রধান সড়কের ফুটপাত দখল করে কাঁচামাল বিক্রি, মাছবাজারের প্রবেশমুখে রাস্তার পাশে টেবিল বসিয়ে শাকসবজি ও কাঁচামাল বিক্রি এবং কাঠপট্টি রোডে সড়কের ওপর কাঠ রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চিত্র দেখা যায়।
এসব অবৈধ দখলের কারণে সাধারণ পথচারী ও ক্রেতাদের চলাচলে ভোগান্তি হচ্ছিল। অভিযানকালে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের এসব দখল ও প্রতিবন্ধকতা থেকে বিরত থাকতে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, ভাণ্ডারিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ জোমাদ্দার এবং স্থানীয় বাজার কমিটির নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান বলেন , ভবিষ্যতে কেউ আবার ফুটপাত ও সড়ক দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd