• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

সিলেটে চুরির অভিযোগে কিশোরীর কোমরে শিকল বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩জন

Reporter Name / ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

আহমেদ আকবর
সিলেট

সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীর (১৬) কোমরে লোহার শিকল বেঁধে রাস্তায় ঘোরানো এবং শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছে। এই অমানবিক ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় ওঠে। এরই পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপশহরের সি-ব্লক এলাকার মো. জাকির হোসেন (৪৩), তার ভাই মো. মোজাক্কির হোসেন (৪০) এবং একই এলাকার বাসিন্দা মো. বুরহান উদ্দিন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় উপশহরের ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানের ক্যাশবাক্স থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগে ওই কিশোরীকে আটক করেন স্থানীয় ব্যবসায়ী ও কয়েকজন বাসিন্দা। চুরির চেষ্টার অভিযোগে তাকে প্রথমে মারধর করা হয় এবং পরবর্তীতে রাত ১১টার দিকে তার কোমরে লোহার শিকল বেঁধে টেনেহিঁচড়ে উপশহরের প্রধান রাস্তায় ঘোরানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় উপশহরের ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার একটি দোকানের ক্যাশবাক্স থেকে টাকা চুরির চেষ্টার অভিযোগে ওই কিশোরীকে আটক করেন স্থানীয় ব্যবসায়ী ও কয়েকজন বাসিন্দা। চুরির চেষ্টার অভিযোগে তাকে প্রথমে মারধর করা হয় এবং পরবর্তীতে রাত ১১টার দিকে তার কোমরে লোহার শিকল বেঁধে টেনেহিঁচড়ে উপশহরের প্রধান রাস্তায় ঘোরানো হয়।

ভিডিওটি নজরে আসার পরপরই তদন্তে নামে শাহপরান থানা পুলিশ। ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করার পর মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) জানান, আইন নিজের হাতে তুলে নিয়ে একজন অপ্রাপ্তবয়স্ক কিশোরীকে এভাবে প্রকাশ্যে নির্যাতন ও শ্লীলতাহানি করার অপরাধে পুলিশ বাদী হয়ে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের বুধবার আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে, উদ্ধার হওয়া কিশোরীকে চুরির অভিযোগের প্রেক্ষিতে আদালতে সোপর্দ করা হলে, বিজ্ঞ আদালত তাকে মুচলেকার মাধ্যমে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। বর্তমানে সে তার পরিবারের সাথে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd