• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
উওরা থেকে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা সহ পল্লবী থানার এএসআই আটক আগামীর পার্সেল রয়ে গেল, পরে জানা গেল মানুষটি না ফেরার দেশে ঢাকাসহ দেশের ২৯ জেলায় বাজার তদারকি: ৬১ প্রতিষ্ঠানকে ৭ লাখ ২৯ হাজার টাকা জরিমানা গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ ইনজামামুল হকের জন্মদিন আজ আজ ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস: উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে দিবসটি পালন করবে রোহিঙ্গারা ধ/র্ষ/ণে/র পর ডিএনএ পরীক্ষায় প্রমাণিত/সেই ১১ বছর বয়সি শিশুর সন্তানের বাবা মাদ্রাসা শিক্ষক সাগর নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত তানোরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান নাগেশ্বরী ভাওয়াইয়া একাডেমীর উদ্যোগে কছিম উদ্দিনের ৩৪তম মৃত্যু বার্ষিকী পালিত মাইজভাণ্ডার শরীফে ১২ দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখের জিয়ারত

সিলেটে গলা কে*টে ব্যবসায়ীকে হ*ত্যা

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

আহমেদ আকবর

সিলেট

সিলেট মহানগরীতে আবারও নিজ বাসার সামনে শাহাব উদ্দিন (৬৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (২৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নগরীর শাহপরান (রহ.) থানার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘাড়ে একাধিক কোপসহ গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকা শাহাব উদ্দিনকে হাসপাতালে নেওয়ার পথে তার
নিহত শাহাব উদ্দিন সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরান ইসলামাবাদ এলাকায় নিজস্ব বাসায় বসবাস করতেন।

চারখাই বাজারে তার ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। শাহাব উদ্দিন দুই ছেলে ও দুই মেয়ের জনক। তার এক ছেলে ফ্রান্সে থাকেন।

যানা যায় রবিবার (২৩ আগষ্ট) গভীর রাতে শাহাব উদ্দিনকে কুপিয়ে রাস্তায় ফেলে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান। পরে থাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকের কাছে নেওয়ার আগেই পথে তার মৃত্যু।

নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, রাতে এলাকার একজন এসে তাকে জানান, তার বাবাকে কারা যেন আটকে রেখেছে। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। শাহাব উদ্দিনের ঘাড়ে তিনটি কোপের আঘাত ছিল এবং শরীর রক্তে ভিজে গিয়েছিল। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই শাহাব উদ্দিনের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘এই ঘটনা নিয়ে এখন ব্যস্ত আছি। পরে কথা বলছি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। কমিশনার স্যারও ঘটনাস্থলে যাচ্ছেন। আপাতত আর কোনো আপডেট নেই। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd