• বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরের চান্দুরিয়া ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণা, সচেতনতা ধরে রাখার আহ্বান বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা কমিটি অনুমোদন, মো. শাহজাহান বাশার নির্বাহী সদস্য মনোনীত কুমিল্লায় ১১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি অনুমোদন দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবাসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার: সুইপার কলোনিতে নান্টুর মাদক সাম্রাজ্য সচল রেখেছে ভাই রিপন লাল নিউজ প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ ব্রাহ্মণপাড়া মোশারফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত সিলেটে রহস্যজনক ভাবে স্ত্রীর সন্তান নিখোজ পুলিশের অভিযোগ ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা ১০ দিনেই উঠে যাচ্ছে নতুন রাস্তার পিচ! ফকিরহাটে নির্মাণকাজ নিয়ে প্রশ্ন, ধসে পড়েছে অংশবিশেষ— ক্ষুব্ধ এলাকাবাসী

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা কমিটি অনুমোদন, মো. শাহজাহান বাশার নির্বাহী সদস্য মনোনীত

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা কমিটি এক বছরের জন্য অনুমোদন লাভ করেছে। নবগঠিত এ কমিটিতে দৈনিক জনতার মতামত-এর সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক যুগান্তর বাংলাদেশ পত্রিকার নির্বাহী সম্পাদক মো. শাহজাহান বাশার-কে নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে এক বছরের জন্য কুমিল্লা জেলা কমিটির অনুমোদন প্রদান করা হয়।

মো. শাহজাহান বাশারের এ মনোনয়নে সাংবাদিক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সহকর্মীরা আশা প্রকাশ করেছেন, তিনি তাঁর দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা এবং পেশাগত মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

এদিকে, মো. শাহজাহান বাশারকে কমিটির নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করায় দৈনিক জনতার মতামত পরিবার এবং দৈনিক যুগান্তর বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং কুমিল্লা জেলা কমিটির নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এক শুভেচ্ছা বার্তায় দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি সংগঠনের সার্বিক কার্যক্রম দেশের সাংবাদিক সমাজের ঐক্য, কল্যাণ ও পেশাগত সুরক্ষা নিশ্চিত করতে ইতিবাচক অবদান রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

মো. শাহজাহান বাশার তাঁর প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করে সাংবাদিকদের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সর্বাত্মকভাবে কাজ করবেন।

তিনি দেশবাসী, শুভানুধ্যায়ী, সহকর্মী সাংবাদিক এবং সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd