• মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ​সরকারি নির্দেশ উপেক্ষা: খোলা দিনেও বন্ধ ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ক্ষুব্ধ অভিভাবকরা ইয়ারপুর ইউনিয়ন বাসির আস্থার নাম জননেতা আমিনুল ইসলাম দুলাল মীর চিকিৎসায় অবহেলা ও ভুল রিপোর্টের বলি নবজাতক: ক্ষোভে ফুঁসছে ফকিরহাট তানোরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত আপন চাচা, এলাকায় তীব্র চাঞ্চল্য ভাণ্ডারিয়ায় মাদক সেবনের দায়ে যুবককে ১৫ দিনের কারাদণ্ড ফকিরহাটে ইটের সলিং রাস্তার নির্মাণকাজের উদ্বোধন হাজী আব্দুল আউয়াল উচ্চ বিদ্যালয়ের পশ্চিম গেট থেকে ময়লার স্তূপ অপসারণ, স্বস্তি ফিরল শিক্ষাপ্রতিষ্ঠানে ​দৌলতখানে ‘ডেঙ্গু মুক্ত বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি ঢাকা জেলা ডিবি উত্তর এর বিশেষ অভিযানে ৩ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

বুড়িচংয়ে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ৫৯ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন
কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ সভাপতি এবং যুবদলের বর্তমান নির্বাচিত সাংগঠনিক সম্পাদক
রাশেদ মিনহাজের বিরুদ্ধে কুমিল্লা আদালতে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এবং মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের উপস্থিত নেতৃবৃন্দু।
৮ জুন সোমবার কালিকাপুর বাজারের অভিজাত একটি কমিউনিটি সেন্টারের হলরুমে বিকাল ৪ ঘটিকার সময় উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বুড়িচং থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক হাজী মোঃ আসাদুজ্জামান মনির বলেন, মিথ্যা মামলায় আমার একান্ত বিশ্বস্ত কর্মী রাশেদ মিনহাজকে ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে।আমি উক্ত মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি এবং অচিরেই আমরা বিশাল মানববন্ধন করে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো।ভুক্তভোগী রাশেদ মিনহাজ বলেন, আমি কালিকাপুর বাজার কমিটির সহ সভাপতি।তাই বাজারের একজন ব্যবসায়ী পাইকোটা গ্রামের জসিমের কাছে মুরগির খাবার বিক্রির বকেয়া টাকা পাওনা নিয়ে ঝামেলা সৃষ্টি হলে আমি উপস্থিত হয়ে তাৎক্ষণিক মীমাংসা করে দেই। সে মামলায় উল্লেখ করে যে ঘটনার দিন গরু কেনার জন্য টাকা নিয়ে ছয়গ্রাম বাজারে আসছে কিন্তু ঐদিন কোন গরুর হাট বাজার ছিলোনা বিষয়টি সম্পূর্ণ মিথ্যা।আমি এ ধরনের মিথ্যা ভিত্তিহীন সংবাদ এবং মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।এছাড়াও উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাকশীমূল ইউনিয়ন যুবদলের সভাপতি একেএম শাহজালাল,সাধারণ সম্পাদক ইঞ্জি. মাহবুব আলম,যুবদলের যথাক্রমে সোহেল,মীর মামুন,সুলতান আহম্মেদ,মোশাররফ হোসেন,আলামিন,টিটু মাস্টার, মিনহাজ,দুলাল এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামশেদ আলম প্রমুখ।
পরিশেষে সংবাদ সম্মেলনে উপস্থিত যুবদল ও সহযোগী সংগঠনের বক্তরা বলেন রাজাপুর ইউনিয়নের পাইকোটা গ্রামের জসিম চিহ্নিত একাধিক মাদক মামলার আসামী।তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক মামলা রয়েছে।জসীম অহেতুক মানুষকে মিথ্যা বানোয়াট মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করে।আমরা সাধারণ মানুষ তার হয়রানি মামলা থেকে রেহাই চাই পাশাপাশি সুষ্ঠ তদন্তের মাধ্যমে যথাযথ বিচার কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd