• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফুলতলায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন নাগেশ্বরীতে মাদক সেবনের অপরাধে মোবাইল কোর্টে ১ জনের ৩ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান মামলার বাদীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানোর অভিযোগ চাঁদপুরে জমি বিরোধের জেরে আব্দুর রব খানকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার; পরিবারের দাবি, মীমাংসার নামে ৩০ হাজার টাকা দাবি, পরে ৩ লাখ টাকার চাপ নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত নাগেশ্বরীতে স্কুল ছাত্রীকে হেনস্তা করার জন্য বখাটেকে পুলিশে দিলো স্থানীয় জনতা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ভিতরবন্দের হিরার দক্ষিণ সুরমায় আবারও ‘রিজিক ফুডকার্ট’-এর বৈদ্যুতিক তার চুরি সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: জশনে জুলুসকে ‘রাজনৈতিক রং’দেওয়ার প্রতিবাদ ,জুলকারনাইন সায়েরের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা

মধ্যনগরে যুবদল নেতা হযরত আলী ও এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

Reporter Name / ২৯৫ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে মধ্যনগর উপজেলা যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন, মধ্যনগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হযরত আলী এবং উপজেলা যুবদল আহ্বায়ক কমিটির সদস্য মোঃ এনামুল হক।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাদের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্টদের আবেদনের প্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্ব স্ব পদে বহাল করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করেছেন।

এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে মধ্যনগর উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পেয়েছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, হযরত আলী ও এনামুল হক আগের মতোই সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা রাখবেন।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd