• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক কুমিল্লা লালমাইয়ে গৃহবধূর কোপে যুবকের মৃত্যু: আত্মরক্ষার দাবি, ঝুমনার মুক্তির দাবিতে মানববন্ধন জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা মধ্যনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানবীজ বিতরণ

সেন্টমার্টিনের ইউরো বাংলা রেস্টুরেন্টে পর্যটকদের চরম ভোগান্তির অভিযোগ

Reporter Name / ১৯১ Time View
Update : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

মো: রাফি হাসান

বিশেষ প্রতিনিধি

সেন্টমার্টিন দ্বীপে অবস্থিত ইউরো বাংলা রেস্টুরেন্টে পর্যটকদের সঙ্গে চরম অব্যবস্থাপনা ও দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী পাঁচজন পর্যটক—নয়ন, সাজ্জাদ, শুভ, আকাশ ও আব্দুল মাজীদ—রেস্টুরেন্টটিতে মুরগির বারবিকিউ অর্ডার দেন।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষ প্রথমে জানায়, খাবার পরিবেশনে ৪৫ মিনিট সময় লাগবে। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগেই তারা উপস্থিত হলেও তাদের আরও প্রায় ৩০ মিনিট অপেক্ষা করতে হয়। পরে বিষয়টি জানাতে গেলে ক্যাশ কাউন্টারে থাকা ম্যানেজার আরও ১০ মিনিট সময় নেন।


দীর্ঘ অপেক্ষার পর খাবার পরিবেশন করা হলেও খাবারের মান ছিল অত্যন্ত নিম্নমানের এবং সম্পূর্ণ ঠান্ডা। ভুক্তভোগীদের ধারণা, খাবারগুলো অন্তত এক ঘণ্টা বা তারও আগে রান্না করা হয়েছিল। দাম অনুযায়ী খাবারের মান একেবারেই গ্রহণযোগ্য ছিল না বলে তারা জানান।
এ বিষয়ে অভিযোগ জানাতে গেলে রেস্টুরেন্টের দায়িত্বে থাকা ম্যানেজার ও স্টাফরা পর্যটকদের সঙ্গে অসৌজন্যমূলক ও খারাপ আচরণ করেন। পর্যটক হওয়ায় এবং ভিন্ন এলাকার মানুষ হওয়ায় তারা তাৎক্ষণিক কোনো প্রতিকার নিতে পারেননি।
এই ঘটনায় সেন্টমার্টিনে আগত পর্যটকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। পর্যটন সংশ্লিষ্টদের মতে, এ ধরনের আচরণ দেশের পর্যটন শিল্প ও আন্তর্জাতিক ভাবমূর্তির জন্য মারাত্মক ক্ষতিকর।
ভুক্তভোগীরা সংশ্লিষ্ট প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd