• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তেজগাঁও শিল্পাঞ্চলে অবৈধ পার্কিংয়ে সড়ক দখল, তীব্র যানজটে নাকাল জনজীবন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে চালু হলো সাপ্তাহিক গরু-ছাগলের হাট “সিলেটের দক্ষিণ সুরমায় জুয়ার সাম্রাজ্যের নিয়ন্ত্রক কাসেম রাজা” তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা বুড়িচংয়ের হরিনধরায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বাসির আস্থার নাম মানবিক ইসরাফিল সাভার ডিবির বিশেষ অভিযানে ১ জন পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার বুড়িচংয়ের নিমসারে গড়ে উঠছে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ—মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আসছে, ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি

আশুলিয়ায় নবীনগর গোল চত্বরে চলছে প্রকাশ্যে মাদক সেবন পথ শিশুরা

Reporter Name / ৮৬ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

সেলিম রেজা, স্টাফ রিপোর্টার

ঢাকার সাভারের গুরুত্বপূর্ণ এলাকা নবীনগরের গোল চত্বরে প্রকাশ্যে মাদক সেবনে জড়িয়ে পড়ছে একদল পথশিশু। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ব্যস্ত এই এলাকায় পথচারী, যানবাহনের চালক ও সাধারণ মানুষের সামনে নির্দ্বিধায় তারা গাঁজা ও বিভিন্ন নেশাজাত দ্রব্য সেবন করছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর গোল চত্বরটি সাভার ও আশপাশের বিভিন্ন এলাকার সংযোগস্থল হওয়ায় সারাক্ষণ মানুষের আনাগোনা থাকে। অথচ সেই জনসমাগমপূর্ণ স্থানে ১০ থেকে ১৫ বছর বয়সী পথশিশুদের একটি চক্র নিয়মিতভাবে মাদক সেবন করছে। অনেক সময় তারা নেশাগ্রস্ত অবস্থায় উচ্চস্বরে চিৎকার, অশালীন আচরণ এবং পথচারীদের বিরক্ত করছে।

স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরেই এই পরিস্থিতি চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে একদিকে শিশুদের ভবিষ্যৎ ধ্বংসের দিকে যাচ্ছে, অন্যদিকে এলাকায় অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির আশঙ্কা তৈরি হচ্ছে।

সচেতন মহল মনে করছেন, এসব পথশিশুদের শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দমন নয়, বরং সমাজসেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে পুনর্বাসন ও কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা জরুরি। একই সঙ্গে নবীনগর গোল চত্বরে নিয়মিত পুলিশি টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী, যাতে পথশিশুরা মাদকাসক্তির ভয়াল থাবা থেকে রক্ষা পায় এবং এলাকাটিতে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd