• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মুরগিটোলায় জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অন্তত ১৩ তানোরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত রাজধানীতে শাহাদাত-এ কারবালা মাহফিল মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক মোহাম্মদপুরে সন্ত্রাসীদের হামলার শিকার দৈনিক যুগান্তর বাংলাদেশের দুই সাংবাদিক কুমিল্লা লালমাইয়ে গৃহবধূর কোপে যুবকের মৃত্যু: আত্মরক্ষার দাবি, ঝুমনার মুক্তির দাবিতে মানববন্ধন জাতীয় পল্লী উন্নয়ন দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে নবনিযুক্ত জেলা প্রশাসক রোজী আক্তারকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা মধ্যনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও ধানবীজ বিতরণ

ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১৯২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

মো. শাহজাহান বাশার

তারিখ: ১৬ এপ্রিল ২০২৬ খ্রি.

ঢাকা জেলার আশুলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা পুলিশের ডিবি (উত্তর) ইউনিট। পৃথক দুটি অভিযানে এ সফলতা অর্জিত হয়।

ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে দায়িত্ব পালন করেন এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন ও এসআই (নিঃ) মোঃ আঃ হাইসহ সংগীয় অফিসার ও ফোর্স।

গত ১৫ এপ্রিল ২০২৬ খ্রি. সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া ফকিরবাড়ি এলাকায় প্রথম অভিযানে পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ আলতাব হোসেন (৪১), মোঃ আলমগীর হোসেন (২৬) এবং মোঃ আব্বাস (৩৮)-কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

একই দিন রাত ১১টা ১৫ মিনিটে আশুলিয়া থানাধীন জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে দ্বিতীয় অভিযানে মোঃ সোহান শেখ (২৭)-কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার সোহান শেখের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত চারজন আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি (উত্তর) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং মাদক চক্র নির্মূলে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান এলাকায় স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd