• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ের নিমসারে গড়ে উঠছে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ—মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আসছে, ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ

কুমিল্লার চৌদ্দগ্রামে বিজিবির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name / ১১৬ Time View
Update : মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে সীমান্তবর্তী শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৬০০টি শীতকালীন কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সরাইল সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার রকিবুল হাসান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ অন্যান্য পদবীর কর্মকর্তা, জেসিও এবং বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান দমনের পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে সীমান্তবর্তী দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো বিজিবির নিয়মিত মানবিক কার্যক্রমেরই একটি অংশ এই কম্বল বিতরণ।

তারা আরও বলেন, এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনসাধারণের সঙ্গে বিজিবির বিশ্বাস ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

কম্বল পেয়ে শীতার্ত মানুষ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd