• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ শিক্ষায় বিনিয়োগ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ফুলতলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব, দুই সপ্তাহে হাসপাতালে ভর্তি ২১ রোগী আলকা মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন টিনশেড ভবন নিলামে বিক্রি ফুলতলা আহমাদিয়া ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ফুলতলায় কথিত সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

ভাণ্ডারিয়ায় ব্যবসায়ী খুন গ্রেফতার -০১

Reporter Name / ৩০৮ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

পিরোজপুর জেলা প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মুদি দোকানদার স্বপন কুমার বল (কালু) (৫৫) কে ইট দিয়ে থেঁতলিয়ে নির্মমভাবে হত্যা ও দোকানের মালামাল চুরির ঘটনায় শুভজিৎ (১৬) নামে একজনকে জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের ঘোষকাঠী গ্রাম থেকে চুরি হওয়া মালামাল সহ গ্রেফতার করেছে পুলিশ। নিহত কালু ২ নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠি গ্রামের সুধীর কুমার বল এর পুত্র।
জানাগেছে, গত ২২ ডিসেম্বর সোমবার গভীর রাতে ভান্ডারিয়া- চারখালী মহা সড়কে বলবাড়ী নামক স্থানে স্বপন কুমার বল (কালু) এর মুদি দোকানে অভিযুক্ত শুভজিৎ চুরির উদ্দ্যেশে প্রবেশ করে। এসময় দোকানে ঘুমে থাকা কালু টেরপেলে শুভজিৎ ইট দিয়ে তার মাথা থেতলে গুরুতর জখম করে তার দোকান থেকে নগদ ১,৩৫৫ টাকা, ৩৯ প্যাকেট সিগারেট ও ১২ কেজি সুপারি নিয়ে পালিয়ে যায়। সকালে স্থানীয় লোকজন গুরুতর আহত স্বপন কে উদ্ধার করে ভাণ্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আশে। তার অবস্থা আশঙ্কা জনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে ২৪ ডিসেম্বর সকাল ৭টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অভিযুক্ত শুভজিৎ পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সদর ইউনিয়নের ঘোষকাঠী গ্রামের বাসিন্দা বিথোষ সুতারের পুত্র। সে নিহত স্বপনের পার্শ্ববর্তী ব্যবাসায়ী বিপুল বেপারীর ছেলে কিশোর বেপারীর দোকানে কাজ করতো।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান,ঘটনা সংগঠিত হওয়ার ২৪ ঘন্টার মধ্যে মামলার মূল রহস্য উদঘাটন ও অভিযান পরিচালনা করে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা তদন্ত করে জানা যাবে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd