• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নীতি ভঙ্গ ও অসৎ কার্যকলাপের অভিযোগে সাংবাদিক শফিক বহিষ্কার

Reporter Name / ১৪০ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়ে লিখিত জবাব প্রদান না করা এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম শফিক-কে উপজেলা প্রেসক্লাব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (০৯ নভেম্বর ২০২৫) মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. জেনারুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে ৪ নভেম্বর ২০২৫ ইং তারিখে প্রেসক্লাব কর্তৃপক্ষ শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে আনীত বিভিন্ন গুরুতর অভিযোগের প্রেক্ষিতে “কারণ দর্শানোর নোটিশ” জারি করেছিল। নোটিশে উল্লেখ করা হয়, তিনি সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও দায়িত্ববোধ থেকে বিচ্যুত হয়ে মাদক সংশ্লিষ্ট অনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়েছেন এবং সংবাদ পরিবেশনে অসত্য ও বিকৃত তথ্য প্রচার করেছেন—যা সাংবাদিকতা পেশার আদর্শ ও প্রেসক্লাবের ভাবমূর্তির পরিপন্থী।

নোটিশে তাকে ২ (দুই) কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও তিনি কোনো জবাব দেননি বা অনুশোচনা প্রকাশ করেননি; বরং সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মঅহমিকাপূর্ণ বক্তব্য ও আচরণ প্রদর্শন করেন, যা সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সামিল বলে বিবেচিত হয়েছে।

পরবর্তীতে প্রেসক্লাবের তদন্ত কমিটি অভিযোগগুলোর বিষয়ে যাচাই-বাছাই করে। প্রতিবেদনে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় ক্লাবের গঠনতন্ত্র ও নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে শফিকুল ইসলাম শফিককে সদস্যপদ ও সকল দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। সিদ্ধান্তটি বহিষ্কারাদেশ জারির তারিখ (০৯ নভেম্বর ২০২৫) থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

একই সঙ্গে তাকে প্রেসক্লাবের নাম, পদবি বা কোনো প্রকার পরিচয় ব্যবহার থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিজবাহ ও সাধারণ সম্পাদক মো. আল আমীন এক যৌথ বিবৃতিতে বলেন—মধ্যনগর উপজেলা প্রেসক্লাব সর্বদা সত্য, ন্যায়, স্বচ্ছতা ও মানবকল্যাণের পক্ষে কাজ করে। কোনো সদস্য যদি সাংবাদিকতার নীতি ও আদর্শ ভঙ্গ করেন, তবে ক্লাব নীতিগত অবস্থান থেকে কোনো ছাড় দেবে না।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়—আমরা প্রত্যাশা করি, শফিকুল ইসলাম শফিক ভবিষ্যতে সততা, ন্যায় ও মানবকল্যাণের পথে ফিরে আসবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd