• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে ​সারের সঠিক দাম নিশ্চিত ও কৃষকের হয়রানি বন্ধের দাবিতে কৃষক মজুর সংহতির স্মারকসংলিপি প্রদান ফুলতলার গাড়াখোলা হাই স্কুলের এডহক কমিটির সভাপতি’র সংবর্ধনা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ৩৭ জন গ্রেপ্তার, উদ্ধার ১২৪ কেজি গাঁজা ও ৩১০ ইয়াবা মিছিল আর স্লোগানে মুখরিত বুড়িচং, বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী তানোরে নানা কর্মসূচিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস

Reporter Name / ২৫৮ Time View
Update : সোমবার, ২ জুন, ২০২৫

বাংলাদেশ ইনডিপেনডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BIRC)-এর আত্মপ্রকাশ

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশের সাংবাদিকতা অঙ্গনে নতুন এক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। শনিবার রাজধানী ঢাকায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ ইনডিপেনডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BIRC)।

এটি দেশের সকল স্বাধীন, অনুসন্ধানী ও গণমুখী সাংবাদিকদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক ও নিরপেক্ষ সংগঠন, যার মূল লক্ষ্য হলো সাংবাদিকদের অধিকার সুরক্ষা, পেশাগত মানোন্নয়ন, এবং সংবাদ পরিবেশনের স্বাধীনতা নিশ্চিত করা।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো. রিয়াদুল ইসলাম জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্বগণ। বক্তারা বলেন, “এই সংগঠন হবে সাংবাদিকদের শক্তির উৎস। আমরা কলমের মাধ্যমে জনগণের পক্ষে, সত্যের পক্ষে কথা বলব।”

সংগঠনের লক্ষ্য ও অঙ্গীকার:

স্বাধীন ও নিরপেক্ষ সাংবাদিকতা চর্চার পরিবেশ নিশ্চিত করা

সাংবাদিক নির্যাতন, হয়রানি ও প্রভাবমুক্ত রিপোর্টিংয়ের নিশ্চয়তা

বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সাংগঠনিক কাঠামো গড়ে তোলা

রিপোর্টার্সদের পেশাগত উন্নয়নে প্রশিক্ষণ ও সেমিনার আয়োজন

সত্যনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতায় উদ্বুদ্ধ করা

আত্মপ্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে এবং সারাদেশে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে।

অনুষ্ঠান শেষে একটি বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ ইনডিপেনডেন্ট রিপোর্টার্স কাউন্সিল সাংবাদিক সমাজের ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষায় সর্বদা সক্রিয় ভূমিকা পালন করবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

bdit.com.bd