মোঃ ফারুক সরকার: জেলা প্রতিনিধি বগুড়া।
বগুড়া জেলার শাজাহানপুর থানার কৈগাড়ী পুলিশ ফাঁড়ির অভিযানে (৭৮) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৮ অক্টোবর ২০২৫) সকাল ৬টা ১৫ মিনিটের দিকে শাজাহানপুর থানাধীন ১৩ নং ওয়ার্ড বগুড়া পৌরসভার ফুলদিঘী মধ্যপাড়া এলাকায় মোস্তাক ভ্যারাইটিজ স্টোরের সামনে অভিযান পরিচালনা করেন কৈগাড়ী পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) মোঃ আল মাহমুদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ।
অভিযানে মোঃ মানিক (৩৫), পিতা—আলিম উদ্দিন, সাং—বয়রাদিঘী, থানা—শাজাহানপুর, জেলা—বগুড়া কে তার হেফাজত হতে ৭৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।