• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটের নতুন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীমের দায়িত্ব গ্রহণ অবৈধ গ্যাস ক্রস-রিফিলের বলি ইমন: তানোর উপজেলায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল ও পথসভা জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে বুড়িচংয়ে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত দৃষ্টি নন্দন খাল পুনঃখনন শেষে ১৪ লাখ টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিলেন ভান্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান নিউইয়র্কে আন্তর্জাতিক সম্প্রীতি বিষয়ক আলোচনা সভা: শান্তিপূর্ণ সমাজ গঠনে ইসলামের মানবিক শিক্ষা তুলে ধরলেন শাহসুফি ড. সাইফুদ্দীন আহমদ সিলেট সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডে শুরু হচ্ছে বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার অনলাইন আবেদন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও চাঁদাবাজি প্রতিরোধে ইসলামনগরে মতবিনিময় সভা ১ আগস্ট থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক

১৭ ডিসেম্বর রোজ বুধবার জুয়ারিয়ানালা ভরাচরাকুলে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে

Reporter Name / ২৬৯ Time View
Update : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার মোঃ বশির উল্লাহ কক্সবাজারঃ

রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ভরাচরাকুল এলাকায় অবস্থিত ভরাচরাকুল জামে মসজিদ প্রাঙ্গণে আগামী ১৭ ডিসেম্বর, বুধবার এক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। ভরাচরাকুল জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এ মাহফিলের আয়োজন করা হয়েছে।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসির পেশ করবেন প্রখ্যাত আলেম আল্লামা হাফেজ আজিজুল হক আল মাদানী (দা.বা.)। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা হাফেজ আবুল হক, মাওলানা হাফেজ নুরুল কাদের, আল্লামা হাফেজ জাহেদুল্লাহ ও মাওলানা হাফেজ নুরুল আমিন।

আয়োজক সূত্র জানায়, পবিত্র কোরআনের তাফসিরের মাধ্যমে ইসলামী জীবনব্যবস্থা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হবে। মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।

ভরাচরাকুল জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুল ছালাম মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করার জন্য আন্তরিক আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd