• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ব্রাহ্মণপাড়ায় এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় সাফল্য: আনন্দ র‍্যালী ও উল্লাস ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, ২৪ ঘণ্টার ব্যবধানে ফের পরিবর্তন; বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা রাজশাহীতে অতিরিক্ত আইজি সরদার নূরুল আমিনকে স্বাগত জানালেন আরএমপি পুলিশ কমিশনার ইউপি নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন প্রত্যাশী আনিস ফুলতলায় মানব পাচার প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বুড়িচংয়ে এডভোকেট ফজলুল হককে সংবর্ধনা, মিথিলাপুর উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুম নির্মাণে এক লাখ টাকা অনুদান ঘোষণা তানোরে স্বামী, শাশুড়ি ও দেবরের বিরুদ্ধে নির্যাতনের শিকার হয়ে থানায় লিখিত অভিযোগ পোশাক শ্রমিকের ন্যায্য মজুরি ও আমাদের সামাজিক দায়বদ্ধতা নাগেশ্বরীতে ডিএম একাডেমীতে শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও আত্মউন্নয়নমূলক মোটিভেশনাল ক্লাস অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত ও স্থানান্তরিত

ভান্ডারিয়ায় ফাজিল পরীক্ষার কেন্দ্র নিয়ে নাটকীয় সিদ্ধান্ত, ২৪ ঘণ্টার ব্যবধানে ফের পরিবর্তন; বিপাকে শিক্ষার্থী ও অভিভাবকরা

Reporter Name / ১৪ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

 

পিরোজপুর জেলা প্রতিনিধি:

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ফাজিল (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষার কেন্দ্র পরিবর্তন নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন সিদ্ধান্ত দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে প্রথমে আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার কেন্দ্র পরিবর্তন করে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদরাসায় নির্ধারণ করা হলেও মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে সেই সিদ্ধান্ত আংশিক পরিবর্তন করে নতুন কেন্দ্র পিরোজপুরের জিয়ানগর উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসায় নির্ধারণ করে চিঠি দিয়েছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ নতুন নির্দেশনা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের ওই চিঠিতে উল্লেখ করা হয়, আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসা, ফাজিল (পাস) পরীক্ষা-২০২৫-এর পরীক্ষার্থীদের আগামী ৫ নভেম্বর থেকে পরবর্তী পরীক্ষাসমূহ পার্শ্ববর্তী উপজেলার টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসায় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
এর আগে গত ২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসার পরীক্ষা কেন্দ্র স্থগিত করে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদরাসায় পরবর্তী পরীক্ষাগুলো গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়েছিল। ওই বিজ্ঞপ্তিতে কেন্দ্রটির পরিবেশ ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। কিন্তু পরবর্তী সময়ে সংশ্লিষ্ট আবেদন ও সার্বিক বিষয় পর্যালোচনা করে আগের সিদ্ধান্ত আংশিক পরিবর্তন করে নতুন কেন্দ্র নির্ধারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
নতুন চিঠিতে আরও বলা হয়েছে, আল-গাযযালী ইসলামিয়া কামিল মাদরাসা,কেন্দ্রের পরীক্ষার্থীদের স্বাক্ষরলিপি, টপশিট, অলিখিত উত্তরপত্র, পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় নথিপত্র, আয়-ব্যয়ের হিসাবসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নতুন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষের কাছে আগামী ৪ নভেম্বরের মধ্যে বুঝিয়ে দিতে হবে।
চিঠিতে আল -গাযযালী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও তেলিখালী ইসলামিয়া ফাজিল মাদরাসার স্মারক ও সংশ্লিষ্ট আবেদনসহ পূর্ববর্তী সিদ্ধান্তের সূত্র উল্লেখ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে বলেও জানানো হয়।
এদিকে, একের পর এক কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্তে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট মাদরাসাগুলোর মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে কেন্দ্রটি পচা নদীর ওই পারে হওয়ায় ফেরিবা ট্রলার পারাপারে শিক্ষার্থীদের ভোগান্তির আশঙ্কা রয়েছে। পরীক্ষার ঠিক আগমুহূর্তে কেন্দ্র পরিবর্তনের কারণে পরীক্ষার্থীদের যাতায়াত ও প্রস্তুতি নিয়ে কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের নতুন নির্দেশনা অনুযায়ী ৫ নভেম্বর থেকে পরবর্তী পরীক্ষাগুলো জিয়ানগরের টগড়া দারুল ইসলাম কামিল মাদরাসা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd