• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রামের কচাকাটায় ১৭০ পিস ইয়াবা, মাদকসহ দুই জন গ্রেফতার করেছে পুলিশ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস মহানবী (দ.)-এর আদর্শ অনুসরণে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান — শাহ সুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার, নাগেশ্বরীতে মেধাবী শিক্ষার্থী বিত্তের মরদেহ উদ্ধার ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ

১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ৩২৮ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

দিনাজপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২১ এপ্রিল ২০২৬) দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন চেহেলগাজী ইউনিয়নের জামতলী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে কমলা রঙের একটি প্লাস্টিকের বস্তার ভেতরে কসটেপ দ্বারা মোড়ানো ২টি পেটি থেকে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে মোঃ ঠান্ডু মন্ডল ওরফে ঠান্ডা (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার নাকাই এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মোঃ লাল মিয়া মন্ডল।

ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা পুলিশ সুপার মাদকবিরোধী অভিযানে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল ডিবি পুলিশের এ সফল অভিযানের প্রশংসা করেছেন এবং মাদক নির্মূলে এমন ধারাবাহিক অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd