• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ভাণ্ডারিয়া থানা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন বুড়িচংয়ে স্বামীর ফোন পেয়ে হাসপাতালে গিয়ে দেখেন মেয়ের মৃত লাশ, শ্বশুরবাড়ির লোকজন পলাতক কিশোরদের মাঝে ৬টি ফুটবল বিতরণ করলেন নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের সভাপতি জরুরি চিকিৎসায় অসহায় খতিবর রহমানের পাশে দাঁড়ানোর আবেদন পূর্ব সুখাতি বালিকা উচ্চ বিদ্যালয়ের সংস্কারে ১৫ লাখ টাকা বরাদ্দ ৭৪ শিশুর মা বিলকিছ বানু: এতিমদের জন্য গড়েছেন আশ্রয় ও শিক্ষার ঠিকানা গুলিস্তানে ছিনতাইকারীদের কবল থেকে শিশুকে উদ্ধার, আটক ১ দুর্গাপূজা উপলক্ষে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-শপিংমল সাংবাদিক লুৎফর রহমান রাজিবের শুভ জন্মদিন ৬৪ জেলা ঘোরার হিসাব মিলবে এক ক্লিকেই

জরুরি চিকিৎসায় অসহায় খতিবর রহমানের পাশে দাঁড়ানোর আবেদন

Reporter Name / ১০ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীর অত্যন্ত দরিদ্র ও অসহায় খতিবর রহমান (পিতা: মৃত ঝরু শেখ) দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় বণিক সমিতিতে নাইট গার্ড হিসেবে কাজ করে কোনোরকমে সংসার চালানো এই মানুষটি বর্তমানে নিজেই শয্যাশায়ী হয়ে পড়েছেন।

দীর্ঘদিনের অসুস্থতায় খতিবর রহমানের একটি পা অস্বাভাবিকভাবে ফুলে যায়। একপর্যায়ে পা ফেটে গিয়ে তীব্র ক্ষত ও অসহ্য যন্ত্রণার সৃষ্টি হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার পায়ে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার (সার্জারি) করা প্রয়োজন। বর্তমানে তিনি গাইবান্ধা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় অস্ত্রোপচারের জন্য দ্রুত তাকে রংপুরে নেওয়া প্রয়োজন বলে জানা গেছে।

কিন্তু খতিবর রহমানের পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। ভিটেমাটিতে থাকা একমাত্র ভাঙাচোরা ঘরটিই তার শেষ সম্বল। জীবন বাঁচানোর আশায় সেই ঘরটিও বন্ধক দিতে প্রস্তুত তিনি। কিন্তু ঘর বন্ধক দিলেও প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না।

এ অবস্থায় অসহায় খতিবর রহমানের চিকিৎসার জন্য সমাজের বিত্তবান, মানবিক ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রবাসীদের এগিয়ে আসার আকুল আবেদন জানানো হয়েছে।

আপনার সামান্য সহযোগিতাও একজন অসহায় মানুষের চিকিৎসার পথ খুলে দিতে পারে। আপনার সহযোগিতায় হয়তো বেঁচে যেতে পারে খতিবর রহমানের জীবন, ফিরে আসতে পারে তার পরিবারের মুখে স্বস্তি।

আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিই। যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে অসহায় খতিবর রহমানের পাশে দাঁড়াই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd